Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৮, ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৮, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি
শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায়ের তারিখ পিছানোয় ক্ষুব্ধ স্বজনরা
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে নতুন দিন ধার্য
বিচারকরা কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না, পরিপত্র জারি
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৮, ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৮, ১৮ আগস্ট ২০২৬

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। তাই পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি।  দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হোক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর হোক।’

অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দ্রুত মামলা নিষ্পত্তিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন মো. রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫ টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরও জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিদের দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করা হয়। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হাইকোর্ট মামলা নিষ্পত্তি

সংশ্লিষ্ট সংবাদ: হাইকোর্ট

৩০ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট
২৭ আগস্ট ২০২৬
আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি
২৬ আগস্ট ২০২৬
উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন চেয়েছেন বিদিশা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
  2. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংসদে ৪ স্থায়ী কমিটি পুনর্গঠন
  4. পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার
  5. বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x