Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:১০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ২২ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:১০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ২২ আগস্ট ২০২৬
আরও খবর
আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না : জামায়াত আমির
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধি এলাকা পরিচ্ছন্ন করল ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
স্বর্ণের চেইন চুরি, এক্স-রে করে নারীর পেটে শনাক্ত
মক্কা চুক্তির বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার : শামা ওবায়েদ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:১০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ২২ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:১০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ২২ আগস্ট ২০২৬

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ আজ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিক নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবার-স্বজনদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন ও মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।

স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর গত রাতে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে আজ সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া ভারতের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকেলে আরও পাঁচজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং তাঁর পরিবারের তিন সদস্য- আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও মো. আকরাম আলী। অন্য মরদেহটি ঢাকার আমিনবাজারের বাসিন্দা বাবু আহমেদের।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া, সাতক্ষীরার নিহত রেবতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্যান্য সব ধরনের সহযোগিতা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

ভারত কলকাতা অগ্নিকাণ্ড নিহত মরদেহ হস্তান্তর ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০১ সেপ্টেম্বর ২০২৬
মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
০১ সেপ্টেম্বর ২০২৬
মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
০১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে : আন্তর্জাতিক আদালত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x