Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ২৫ আগস্ট ২০২৬
আরও খবর
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি
লটারির মাধ্যমে ঢাকা জেলার ৩৯ ইউপিতে কর্মচারী বদলি ও পদায়ন
৩ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র‌্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এ রদবদল করা হয়।

এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পিটিসি নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি, গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট এবং একই প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার ও পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ রদবদল বদলি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ পুলিশ

২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
১৫ জুলাই ২০২৬
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
০১ জুলাই ২০২৬
নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
  2. আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে : শামা ওবায়েদ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x