Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:০৯, ২৭ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:০৯, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, গ্রেপ্তার ৩
রাজধানীতে একদিনে ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ১৯
সরকার ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬
পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ববির টিএসসির কর্মকর্তা গ্রেপ্তার

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:০৯, ২৭ আগস্ট ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:০৯, ২৭ আগস্ট ২০২৬
চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা হওয়া ববির টিএসসির প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

এর আগে গতকাল বুধবার বিকেলে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবুল কালাম আজাদ ববির প্রথম উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ খানের আপন ভাই। হারুন অর রশিদ খান ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানার একটি মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮(২) ধারায় করা ওই মামলায় তার ছয় মাসের কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা হয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, হারুন অর রশিদ খান উপাচার্য থাকাকালে তার ভাই, বোন ও ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে সে সময় বিশ্ববিদ্যালয়টি ‘পারিবারিক বিশ্ববিদ্যালয়ে’ পরিণত হয়েছে বলে সমালোচনা হয়। ওই সময় আবুল কালাম আজাদ কেয়ারটেকার পদে নিয়োগ পান। পরে পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনিক কর্মকর্তা হন বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে আবুল কালাম আজাদ গ্রেপ্তার হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কর্মস্থল টিএসসিতে বিষয়টি জানানো হয়নি।

টিএসসির সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, ‘তিনি কোনো ছুটি নেননি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসে আসেননি। কেন আসেননি, তা এখনও জানা যায়নি।’

এ বিষয়ে ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আবুল কালাম আজাদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।

বরিশাল গ্রেপ্তার চেক জালিয়াতি ববির টিএসসি প্রশাসনিক কর্মকর্তা

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

২৬ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় বরিশালে হামে দুই শিশুর মৃত্যু
২৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৯ আগস্ট ২০২৬
উদ্বোধনের দুই মাসেই উঠছে সড়কের কার্পেটিং
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাশ্মশান
  2. ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
  3. আছিয়া ধর্ষণের পর হত্যা : আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  4. সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
  5. নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
  6. বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x