Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ২৮ আগস্ট ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ২৮ আগস্ট ২০২৬
আরও খবর
কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা
নওগাঁয় বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মুরগীবাহী পিকআপের ধাক্কা, হেলপার নিহত
ইউএনওর গাড়ি আটকে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পাঁচ জনকে জেল-জরিমানা

নওগাঁয় পাশাপাশি দাফন সৌদিতে নিহত চারজনের মরদেহ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ২৮ আগস্ট ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ২৮ আগস্ট ২০২৬
নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামে চারজনের মরদেহের দ্বিতীয় জানাজা। ছবি : এনটিভি

সৌদি আরবের রিয়াদে সোফা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের চারজনের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় গোণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের এক সঙ্গে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহগুলোকে নেওয়া হয় গ্রামটির কবরস্থানে। সেখানে আগে থেকেই খুড়ে রাখা হয়েছিল পাশাপাশি চারটি কবর। কবরস্থানের এক পাশে দুই ভাই মোহন ও সুমনের কবর আর আরেক পাশে একই গ্রামের বাসিন্দা কলিমউদ্দিন এবং রুবেল হোসেনের কবর। তারা সবাই সৌদি আরবের সোফা তৈরির কারখানায় এক সঙ্গেই কাজ করতেন। গ্রামে একসঙ্গে এত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পুরো গোণ্ডগোহালীবাসী। নারীদের মধ্যে দেখা যায় শোকের মাতম।

গোণ্ডগোহালী গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বলেন, ৪৭ বছরের জীবনে কখনও এত মরদেহ একসঙ্গে দাফন করতে দেখিনি। গ্রাম থেকে এক সঙ্গে চারজনের বিদায় সত্যিই আমাদের জন্য অনেক কষ্টের। আমরা চাই না এমন কোনো ঘটনা আর কোনো গ্রামে ঘটুক।

গ্রামটির আরেক বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, এ ঘটনা জানার পর আমাদের বিশ্বাসই হচ্ছে না ছেলেগুলো আমাদের রেখে এভাবে চলে গেছে। পরিবারগুলো একা হয়ে গেল।

এর আগে সকাল ১০টায় আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সম্মিলিত জানাজা শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয় পরিবারগুলোর কাছে। এরপর পরিবারের সদস্য এবং স্বজনরা মরদেহগুলো নিয়ে যান নিজ নিজ গ্রামে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হন ১৬ বাংলাদেশি। দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ গতকাল বৃহস্পতিবার দেশে আসে। দেশে আসা নয়জনের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়।

দেশে আসা আত্রাই উপজেলার নিহতরা হলেন উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

সৌদি আরব অগ্নিকাণ্ড নিহত পাশাপাশি দাফন নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৭ ঘন্টা আগে
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা
২৭ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ মাহমুদুল হাসান
২৭ আগস্ট ২০২৬
ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অনুপস্থিত নার্স, ঘটনাস্থল থেকেই ব্যবস্থা নিলেন মন্ত্রী
  2. সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
  3. দেশে ফিরছেন মির্জা আব্বাস
  4. রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
  5. ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, শুরু আগামী মাসে
  6. সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ : আসছে নতুন আইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x