Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, শনিবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি
জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪০, ৩০ আগস্ট ২০২৬
হিলি স্থলবন্দর। ফাইল ছবি

দাবি আদায়ে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট পালনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) সকাল থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ ধর্মঘট শুরু করেছেন। পশ্চিমবঙ্গের সোনামসজিদসহ অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও পণ্য তালিকা অনুমোদন দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যান্য স্থলবন্দরে আমদানি-রপ্তানির পণ্য তালিকা দীর্ঘ হলেও হিলি স্থলবন্দরে তালিকা অনুযায়ী সীমিত সংখ্যক পণ্য আমদানি-রপ্তানির অনুমতি থাকায় ব্যবসায়ীরা পিছিয়ে পড়াসহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অন্যান্য স্থলবন্দরের মতো হিলিতেও সমান সুযোগ-সুবিধা চান তারা।

ধর্মঘটের বিষয়ে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন ভারতীয় এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল।

চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে হিলি দিয়ে তাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব বৈষম্য দূর করে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ধর্মঘটের বিষয়ে ভারতীয় ব্যবসায়ী সংগঠন একটি চিঠি পাঠিয়েছে।

এলসিতে আসা গম, ভুট্টা, ভুষি, ডাল, ছোট সাইজের পাথরসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই ট্রাক ভারতীয় এলাকায় আটকা পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশি আমদানিকারকরা।

আমদানি-রপ্তানি ভারতীয় ব্যবসায়ী ধর্মঘট

সংশ্লিষ্ট সংবাদ: আমদানি-রপ্তানি

০৩ আগস্ট ২০২৬
জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
১৬ জুন ২০২৬
আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন
১৮ মার্চ ২০২৬
হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
  2. অসময়ে ভোক্তার চাহিদা মেটাচ্ছে কাটিমন আম, ফলন ও দামে খুশি কৃষক
  3. আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
  4. গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  5. জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট
  6. সাবেক স্ত্রীর বিয়ের দিন সাউন্ড বক্সে গান, নেচে ভাইরাল সাবেক স্বামী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x