Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১১:০৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ০২ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১১:০৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
পাবনায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫, নরসিংদী থেকে স্কুলছাত্রী উদ্ধার
মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছেন ‘দুঃখু মিয়া’, পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
কাপের ভেতরে জাদুর স্বাদ: হলুদ চা কেন এত জনপ্রিয়?

এবার নরসিংদীর মাটিতে চায়ের স্বপ্ন

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১১:০৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ০২ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১১:০৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:০৯, ০২ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের টিলা আর লাল মাটির জমি। সারি সারি সবুজ চা গাছ। দূর থেকে দেখলে মনে হতে পারে, এ যেন সিলেট কিংবা চট্টগ্রামের কোনো চা-বাগান। কিন্তু না, এ দৃশ্য নরসিংদীর শিবপুরের। নরসিংদীর মাটিতে চা- শুনতে অবাক লাগলেও বাস্তবে পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু হয়েছে শিবপুরে। উপজেলার বাঘাব ইউনিয়নের শ্রীফুলিয়া মধ্যপাড়া এলাকায় প্রায় আধা একর জমিতে দুই হাজার চা গাছ লাগিয়েছেন উদ্যোক্তা আব্দুল লতিফ। সফল হলে নরসিংদীর পতিত জমিতে চা চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে-  এমনটাই আশা তার।

২০২৪ সালে চট্টগ্রামের একটি চা-বাগান থেকে চায়ের চারা সংগ্রহ করেন আব্দুল লতিফ। এরপর শিবপুরের আধা একর জমিতে লাগান প্রায় দুই হাজার চারা। বাগানে রয়েছে বিভিন্ন জাতের চা গাছ। এর মধ্যে রয়েছে বিটি-১, বিটি-২, বিটি-৬সহ চীনা জাতের চা গাছও।

চা চাষের জন্য যেমন পর্যাপ্ত পানি প্রয়োজন, তেমনি গাছের গোড়ায় পানি জমে থাকলেও ক্ষতির আশঙ্কা থাকে। আর এ কারণেই টিলা ও লাল মাটির এ এলাকাকে চা চাষের জন্য বেছে নিয়েছেন উদ্যোক্তা। চারা রোপণের পর থেকেই চলছে নিয়মিত পরিচর্যা। আগাছা পরিষ্কার, সার প্রয়োগসহ নানা কাজে সার্বক্ষণিক নজর রাখছেন তিনজন কর্মচারী। সকাল থেকে সন্ধ্যা- সবুজ চা গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাদের।

পরিচর্যাকারী ও এলাকাবাসীর ভাষ্য, চা গাছ লাগানোর পর নিয়মিত যত্ন নিতে হয়। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে উঠছে। একটি চা-বাগান বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে প্রায় চার বছর সময় লাগে। এরপরই পাওয়া যাবে মানসম্মত চা।

উদ্যোক্তা আব্দুল লতিফ বলেন, নরসিংদীর মাটিতে চা চাষ করা সম্ভব কি না, সেটি দেখার জন্যই মূলত পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নিয়েছি। চট্টগ্রাম থেকে চায়ের চারা এনে এখানে রোপণ করেছি। নিয়মিত পরিচর্যা করছি, গাছগুলোও ভালোভাবে বেড়ে উঠছে। আশা করছি, চার বছর পর বাণিজ্যিকভাবে চা উৎপাদন করতে পারব।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক বলেন, শিবপুর, বেলাবো ও রায়পুরার মাটি খুবই উন্নতমানের। এখানে ফসল খুব চমৎকার ফলে। তাই আমরা আশা করছি, চা চাষও বেশ সফল হবে। এখান থেকে উৎপাদিত চায়ের মান ভালো হলে বড় পরিসরে চাষ করার চিন্তাও রয়েছে।

চা নরসিংদী চা বাগান

সংশ্লিষ্ট সংবাদ: চা

১২ অক্টোবর ২০২৬
কাপের ভেতরে জাদুর স্বাদ: হলুদ চা কেন এত জনপ্রিয়?
২৭ সেপ্টেম্বর ২০২৬
কেন চা পানে অতিরিক্ত সতর্ক হওয়া জরুরি? রইল চার কারণ
২১ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজারে রিসোর্টে আগুন : যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
  2. শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  3. কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
  4. দুর্গাপূজার ছুটি : সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম
  5. রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
  6. অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x