Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
২৩:৩০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
২৩:৩০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নাচোলে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেপ্টেম্বরের ১৩ দিনে ৬০ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
২৩:৩০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
২৩:৩০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১১ শিশু অসুস্থ হয়ে পড়েছে। আজ  রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের (গাক) সরবরাহ করা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো স্কুলের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা ডিম ও বন রুটি দেওয়া হয়। সেগুলো খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করে। কিছুক্ষণ পর তারা বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ের সর্বমোট ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, ভর্তি করা শিক্ষার্থীদের পেটে ব্যথা অনুভবসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীরা শংকামুক্ত। তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দেওয়া খাবারের মান যাচাই করা হচ্ছে না। নিম্নমানের খাবার খেয়ে তাদের সন্তানরা অসুস্থ হচ্ছে। 

এর আগে চাঁপাইনবাবগঞ্জের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাকের সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। 

এ ব্যাপারে গাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী কবির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ স্কুল ফিডিং শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

৪১ মিনিট আগে
নাচোলে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান
১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ
১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে ৩ নদীর পানি, পানিবন্দি ২৯০০ পরিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর : ইসি
  2. পূর্বের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় সংযুক্ত করতে হাইকোর্টের রুল জারি
  3. আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
  4. শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা নিয়ে চিত্রপ্রদর্শনী
  5. নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ
  6. বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x