ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জন রয়েছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিটি গুলির খোসা, একটি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক