অশীতিপর এই বৃদ্ধকে খুঁজছে তার পরিবার
রাজধানীর বনানী থানা এলাকার ৭৫৭ নম্বর কড়াইল টিএন্ডটি কলোনির বাসা থেকে মো. আকালী মালিতা (৯১) হারিয়ে গেছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মো. আকালী মালিতা বাসা থেকে বের হওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের চাকরি সূত্রে ঢাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ধোনাইগঞ্জ সোনাতনপুর গ্রামে।
এ ঘটনায় পরের দিন ৪ সেপ্টেম্বর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে রফিকুল ইসলাম (জিডি নম্বর : ৩১৮/৪/০৯/২০২৬)
অশীতিপর পাঁচ ফুট উচ্চতার এই বৃদ্ধ বাসা থেকে বের হওয়ার সময় খালি পায়ে বের হন। তার পরনে ছিল গাঢ় সবুজ রঙের লুঙ্গী এবং সবুজ-নীল রঙের পাঞ্জাবি। তার গায়ের রঙ কালো, সাদাকালো চুল এবং পাকা দাড়ি। তিনি কানে কম শোনেন এবং ভালো করে কথাও বলতে পারেন না।
তার ছেলে রফিকুল ইসলাম কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাননি। কোন সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেলে নিকটতস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ : রফিকুল ইসলাম (ছেলে) : ০১৫৫২-৩৩২০১৯, ০১৯৭৭-৯১২২০০।

নিজস্ব প্রতিবেদক