Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:১৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:১৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
যশোরে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা
লিবিয়া যাওয়ার পথে যশোরের পাঁচ যুবক নিখোঁজ
বাসযোগ্য নগর গড়তে সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২১ বছর পর যশোর স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি টাকা বরাদ্দ

সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:১৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৯:১৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম। ছবি : এনটিভি

উন্নয়নের জন্য ২১ বছর পর ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ পেল যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম। অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নকাজের জন্য ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ হওয়ার কথা নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে কোনো ধরনের উন্নয়নকাজ না হওয়ায় স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় ছিল। জেলার ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছিল। এখন স্টেডিয়ামটির আধুনিকায়ন করে যশোরের ক্রীড়াঙ্গনের অতীতের গৌরব ফিরিয়ে আনা হবে।

১৯৬৪ সালে নির্মিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে একসঙ্গে ১৫ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারে। কিন্তু ২০০৫ সালের পর গত ২১ বছরে এ স্টেডিয়ামটিতে কোনো ধরনের উন্নয়নকাজ না হওয়ায় তা এক রকম ভাগাড়ে পরিণত হয়। দুই দশক ধরে এখানে কোনো প্রতিযোগিতামূলক খেলাও অনুষ্ঠিত হতে পারেনি। ২০২২ সালের ২৪ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পলাতক প্রধামন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য ভেঙে ফেলা হয় স্টেডিয়ামটি উত্তর পাশের গ্যালারি। সেসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, স্টেডিয়ামটির উন্নয়নে বড় ধরনের বরাদ্দ দেওয়া হবে। এরপর দুই বছর পার হয়ে গেলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস যেতে না যেতেই ৬২ বছরের পুরোনো যশোরের এ স্টেডিয়ামটির উন্নয়নে বড় ধরনের বরাদ্দ দেওয়ায় জেলা ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, গত দুই দশক ধরেই যশোরের ক্রীড়াঙ্গনে বন্ধ্যত্ব চলছিল। আমরা আশা করেছিলাম, অনিন্দ্য ইসলাম অমিত এমপি হলে যশোর স্টেডিয়ামের আধুনিকায়নে ব্যবস্থা নেবেন। বিএনপি সরকার গঠনের পর অল্পসময়ের মধ্যেই তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এতে আমরা যশোরের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও খেলোয়াড়টা অত্যন্ত আনন্দিত। এই বরাদ্দ অনুমোদন করায় সরকার, ক্রীড়া মন্ত্রণালয় ও সংসদসদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি আমরা কৃতজ্ঞ।

যশোর বরাদ্দ স্টেডিয়াম বিদ্যুৎ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

০৮ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশু-নারীসহ ৯ জন
০৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত
  2. সাগরে লঘুচাপের শঙ্কা, দেশেজুড়ে টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস
  3. আগামীকাল ঢাকাসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না
  4. ভেজাল টিএসপি সার কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
  5. ঢাকায় বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  6. ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x