Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা সরকারের
মশা নিধনে কেরোসিন, ময়লায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস
আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

সরকারের সমালোচনা করুন, অহেতুক প্রতিবন্ধকতা নয় : ডিএসসিসি প্রশাসক

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০২:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া

সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সেই সঙ্গে সরকারের যাত্রাপথে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বলেছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করতে হবে। তবে সমালোচনার পাশাপাশি ইতিবাচক পরামর্শ দিতে হবে, যাতে সরকারের যাত্রাপথে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দেশকে এগিয়ে নেওয়া যায়।

সাংবাদিকতা সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ও সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের প্রতি, জনগণের প্রতি ও সমাজের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবিস্মরণীয় ভূমিকা ছিল। সমাজের অনিয়ম ও ত্রুটি তুলে ধরে সমালোচনার মাধ্যমে তারা সমাজকে সঠিক পথে নিতে ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশ এখনও পৌঁছাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে।

দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এই যাত্রা যাতে ব্যাহত না হয় ও দেশ আবার গণতন্ত্রের পথ থেকে ছিটকে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

দেশকে এগিয়ে নিতে ইতিবাচক সমালোচনা প্রয়োজন জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, তবে সরকারের যাত্রাপথে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়। সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ-ছয় মাসের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে সরকারকে ইতিবাচক পরামর্শ দিতে হবে।

ঢাকার নগর ব্যবস্থাপনা নিয়ে আবদুস সালাম জানান, তিনি দায়িত্ব নেওয়ার সময় নগর ব্যবস্থাপনা অনেকটাই বিশৃঙ্খল অবস্থায় ছিল। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা, হকার ও জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। পুরান ঢাকার অধিকাংশ এলাকায় পদ্ধতিগত উন্নয়ন হয়নি। অনেক ড্রেনও বৃষ্টির পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়েছে। ফলে ধানমন্ডি, নিউমার্কেট ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাকে চারটি অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে না পারে। নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার রিকশা ঢাকায় প্রবেশ ঠেকানোর পাশাপাশি রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, তিন মাসের কর্মসূচি শুধু সিটি করপোরেশনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশের ড্রেন পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্বের ওপরও জোর দেন আবদুস সালাম।

এছাড়া ডিএসসিসি প্রশাসক জনসচেতনতা তৈরিতে সাংবাদিক, সম্পাদক ও সংবাদপত্রের মালিকদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সবাই মিলে কাজ করলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং ঢাকা একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে।

ডিএসসিসি প্রশাসক সরকার সমালোচনা

সংশ্লিষ্ট সংবাদ: ডিএসসিসি

১৬ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে কেরোসিন, ময়লায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬
এলাকার সমস্যা সমাধানে নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে : ডিএসসিসি প্রশাসক
১০ সেপ্টেম্বর ২০২৬
অবহেলার কারণে মশার প্রজনন হলে কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পে স্কেলে সরকারি কর্মচারীদের কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া
  2. বাস-প্রাইভেটকার সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৪
  3. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১৭৯
  4. জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি
  5. জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
  6. মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল জঙ্গলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x