Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী
দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়া হবে : আমিনুল হক
দুই বছরের মধ্যে বায়োগ্যাস প্লান্ট প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবে সরকার
সব ফেডারেশনকে বছরে ৭টি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সরকার
প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা : ক্রীড়া প্রতিমন্ত্রী

পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় হবে স্পোর্টস ভিলেজ : ক্রীড়া প্রতিমন্ত্রী

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : এনটিভি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। ইনশাআল্লাহ, সেই পরিকল্পনার আওতায় জামালপুরেও একটি স্পোর্টস ভিলেজ হবে। পাশাপাশি জামালপুরের অসম্পূর্ণ গ্যালারি দ্রুত পূর্ণাঙ্গ করা হবে এবং দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ফাইনাল ম্যাচ ঘিরে জামালপুরের দর্শকদের ব্যাপক উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। জামালপুর ইতোমধ্যে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হবে। তিনি বলেন, আজকের ম্যাচে দর্শকদের যে ব্যাপক উপস্থিতি, এর ভিডিও আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। তিনি দেখে নিশ্চয়ই খুশি হবেন যে, এখনো ফুটবলের জনপ্রিয়তা রয়েছে এবং জামালপুর একটি ক্রীড়াবান্ধব জেলা হিসেবে পরিচিত পেয়েছে।

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের চলমান প্রকল্পের কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ বা একটি করে খেলার মাঠ হবে। এভাবে আমরা আগামীর স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাব। নতুন করে স্পোর্টসে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাব। আগামীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেলান্দহ উপজেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা।

রোববার বিকেলে বিপুল দর্শকের উপস্থিতিতে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে সরিষাবাড়ী।

ফাইনাল ঘিরে ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় জেলার পাঁচটি আসনের সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট জেলার সাত উপজেলা ও একটি পৌরসভার আটটি দলের অংশগ্রহণে শুরু হয় এবারের ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট। কয়েক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতা শেষে রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পোর্টস ভিলেজ

সংশ্লিষ্ট সংবাদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

০৮ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সরকার সর্বোচ্চ সুবিধা দেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রীড়াবিদদের বিকাশে সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
৩০ জুন ২০২৬
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
  2. ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী
  3. বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক : নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেপ্তার ৪
  4. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন
  5. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
  6. এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x