শাহজালালে অর্ধশত স্বর্ণবার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে অর্ধশত স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিজি-৫৮৫ নম্বর ফ্লাইটে এ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দাদের কঠোর তল্লাশিতে এখন পর্যন্ত ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং অবৈধ চালানটির পূর্ণাঙ্গ পরিমাপ নিশ্চিত করতে তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক