Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের
বিপাকে ভাড়াটিয়ারা, বাসা খালি করতে কেন হঠাৎ নোটিশ?
বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না : শাহে আলম

সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অফিসসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : পিআইডি

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দপ্তরসমূহ, ওয়াসা, জনস্বাস্থ্য ও সারা বাংলাদেশের যত হাট-বাজার বা গ্রোথ সেন্টার আছে, সেটির সংখ্যা ছয় হাজার ৫৪৪টি। এই ছয় হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের রূপটপে বা ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী জানান, এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বরাদ্দ থেকে টাকা দেওয়া হয়েছে ও আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে মোট ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনকারী বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে একটি মানদণ্ড (স্ট্যান্ডার্ড) হিসাব করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগেও একটি হিসাব দেওয়া হয়েছে, সাড়ে পাঁচ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাদে সৌর প্যানেলের মাধ্যমে খরচ হবে প্রায় তিন লাখ ২৬ হাজার টাকা। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের যেসব ইউনিয়ন পরিষদের ভবন আছে, সেসব ইউনিয়ন পরিষদে টাকা ছাড় করা হয়েছে। সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।

মীর শাহে আলম জানান, সারা দেশে হাট-বাজারের সংখ্যা ছয় হাজার ৫৪৪টি। হাট-বাজারের উন্নয়নের জন্য উপজেলা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা অর্থের ১৫ শতাংশ ও ১০ শতাংশ সংশ্লিষ্ট হাটের উন্নয়ন ও সংশ্লিষ্ট হাটে ব্যয়ের জন্য নীতিমালায় নির্ধারিত রয়েছে। এই অর্থ থেকেও ছাদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ১৫০ মেগাওয়াট। আমরা চিঠিতে নির্দেশনা দিয়েছি, প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থানীয়ভাবে নিজস্ব আয় আছে, সেখান থেকে আমরা অর্থ ছাড় করেছি।’

প্রতিমন্ত্রী জানান, বরাদ্দের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব থেকে অর্থ যোগ করে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে মোট প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, উৎপাদিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির প্যাকেজ অনুযায়ী নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে।

এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে পাওয়া অর্থে তিন থেকে চার বছরের মধ্যে ব্যয়কৃত অর্থ উঠে আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। এরপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়মিত আয় হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা থাকায় প্রতিষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সৌর প্যানেল স্থাপন করা হবে। এর মধ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল, গ্রামীণ শক্তিসহ বিদ্যুৎ বিভাগের তালিকাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন, ‘তাদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী ২০ বছরের একটি চুক্তি স্বাক্ষর করবে ৩০০ টাকার স্ট্যাম্পে। সেই চুক্তি অনুযায়ী ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো ২০ বছর ফ্রি সার্ভিসিং বা ওয়ারেন্টি দিবে আমাদের এই ব্যয়কৃত ছাদভিত্তিক সৌর বিদ্যুতে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্বিতীয়ত, একদম সাধারণ মানুষের জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো দিনের আলো ব্যবহার করে তারা অন্ততপক্ষে অফিস টাইমিংগুলোতে যে লোডশেডিং হয় বা বিদ্যুতের যদি কোনো সমস্যা হয়, সেখানে বিদ্যুৎ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।’

প্রতিমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের দেওয়া নবায়নযোগ্য জ্বালানি প্যাকেজ অনুযায়ী ১০ টাকা ৫০ পয়সা দরে নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রির সুবিধা নিতে চায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত, সরকারের টাকার পাশাপাশি তাদের সবারই নিজস্ব ইনকামের একটি ব্যবস্থা আছে। খেয়াঘাট বলেন, হাট-বাজার বলেন, তারপরে পৌরসভার মধ্যে পরিবহন যাতায়াত করলে সেখান থেকে তারা একটি ট্যাক্স নেয়, এরকম বিভিন্ন খাত থেকে, ট্রেড লাইসেন্স থেকে, হোল্ডিং থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ট্যাক্স আদায় করে, তাদের একটি রাজস্ব আহরণের ব্যাপারে নীতিমালা আছে বা সক্ষমতা আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রায় তিন হাজার ইউনিয়ন পরিষদের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদকে তিন লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সাড়ে পাঁচ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় তিন লাখ ২৬ হাজার টাকা ব্যয় হলেও ভ্যাট ও আয়কর কাটার বিষয় বিবেচনায় নিয়ে তিন লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া সিটি করপোরেশনগুলোকে ৭৫ কোটি টাকা, উপজেলা পরিষদগুলোকে ৯৯ কোটি টাকা, পৌরসভাগুলোকে ৬৪ কোটি টাকা ও জেলা পরিষদকে ১২ কোটি টাকার কিছু বেশি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলায়ে আমরা সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও জেলা পরিষদে, আমরা এই টোটাল পাঁচটি প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের জন্য টাকা ছাড় করেছি ৩৭০ কোটি টাকা।’

মীর শাহে আলম সৌরবিদ্যুৎ উৎপাদন বরাদ্দ প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মীর শাহে আলম

২৩ অক্টোবর ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি : মীর শাহে আলম
১৪ অক্টোবর ২০২৬
সারের কৃত্রিম সংকট বানিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা : শাহে আলম
০৯ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের জাতীয় পরিচ্ছন্নতা অভিযান শুরু শনিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা
  2. জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
  3. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
  4. প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
  5. ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন? যা জানাল মন্ত্রিসভা
  6. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x