Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব : অর্থমন্ত্রী
নারী-শিশুর প্রতি সহিংসতারোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ও সর্বোচ্চ ব্যয় নিয়ে যা জানাল ইসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর সর্বোচ্চ ব্যয় দুই লাখ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে হুমকি, ভীতি-প্রদর্শন ও বাধা প্রদানের শাস্তি অনধিক দুই বৎসর কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা’, ২০২৬-এ এসব বিধান যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এ গেজেট প্রকাশ করে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে জামানত হিসাবে ২৫ হাজার টাকা, সদস্য নির্বাচনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ট্রেজারি চালান বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুকূলে জমা দিতে হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ (পনেরো) শতাংশ ভোট প্রাপ্ত হলে জামানত ফেরত পাবেন। তবে প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ অপেক্ষা কম পেলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে জমা করতে হবে।

বিধিমালা, ২০২৬-এ বলা হয়েছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্বোচ্চ দুই লাখ টাকা ব্যয় করতে পারবেন। এছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ২০ হাজার টাকা বা তার অধিক পরিমাণে কোনো খাতে ব্যয়ের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করবেন।

সংশোধিত বিধির ৮০ (ক)-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই বিধিমালার অধীন কোনো নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে হুমকি, ভীতি-প্রদর্শন, আঘাত বা অন্য কোনোভাবে বলপ্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করেন বা বাধা প্রদানের চেষ্টা করেন, বা এই বিধিমালার অধীন কোনো নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োজিত কমিশন কর্তৃক অনুমোদিত কোনো গণমাধ্যম প্রতিনিধি বা পর্যবেক্ষককে বাধা প্রদান করেন বা বাধা প্রদানের চেষ্টা করেন, বা তার শারীরিক কোনো ক্ষতি করেন বা তার দায়িত্ব পালনে ব্যবহার্য সরঞ্জামের ক্ষতিসাধন করেন বা কোনো ভোটারকে ভোট প্রদান থেকে বিরত রাখার উদ্দেশ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, বা কোনো প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রাখেন বা বিরত রাখার চেষ্টা করেন, বা কোনো প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করেন বা বাধ্য করার চেষ্টা করেন, তা হলে তিনি এই অপরাধে দোষী সাব্যস্ত হবেন এবং তিনি অনধিক দুই বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

সর্বোচ্চ সমান ভোটে পুনর্নির্বাচন : সংশোধিত বিধিতে বলা হয়েছে, ভোট গণনার পর দেখা যায় যে, দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হয়েছে। সেক্ষেত্রে কমিশন সর্বোচ্চ সমভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে পুনঃভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করবে।

নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোট গ্রহণে কমিশনের ক্ষমতা সম্পর্কে সংশোধিত বিধিতে বলা হয়েছে, ‘কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো ভোটকেন্দ্র বা ভোটকেন্দ্রসমূহের ফলাফল বলপ্রয়োগ, ভীতি-প্রদর্শন, কারসাজি বা অন্যবিধ অপকর্মের দ্বারা চরমভাবে পক্ষপাতদুষ্ট হয়েছে, তাহলে কমিশন সেই ভোটকেন্দ্র বা ভোটকেন্দ্রসমূহের ফলাফল স্থগিত করতে পারবে, এবং এই বিষয়ে কমিশন কর্তৃক যেরূপ উপযুক্ত বিবেচিত হবে সেইরূপ পদ্ধতিতে, অতিসত্বর অনুসন্ধান করার পর, এর কাছে ন্যায়সঙ্গত ও যথাযথ মনে হলে, এই ধরনের ভোটকেন্দ্র বা ভোটকেন্দ্রসমূহের ফলাফল প্রকাশ করার নির্দেশ প্রদান করবে, বা এ ধরনের ভোটকেন্দ্র বা ভোটকেন্দ্রসমূহের নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশনা প্রদান করতে পারবেন।’

নির্বাচন কমিশন ইসি ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থী জামানত ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নির্বাচন কমিশন

৩ ঘন্টা আগে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
৫ ঘন্টা আগে
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু
০৮ অক্টোবর ২০২৬
ভারতে নির্বাচন কমিশন ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চৌদ্দগ্রাম টেকনিক্যাল কলেজের কম্পিউটার যন্ত্রাংশ চুরির অভিযোগ
  2. তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু আটক
  3. ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে হুতি হামলায় নাঙ্গলকোটের যুবক নিহত
  4. ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপিনেতার মৃত্যু
  5. জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
  6. দুর্গাপূজা উপলক্ষে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x