Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের
মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : শুক্রবারের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এতে প্রাথমিক পর্যায়ে জ্বালানি সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রী এস এম সোবার্স নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশ নিয়মিতভাবে তাদের সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ পাবে। এর পাশাপাশি বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পথ সুগম হবে।

জ্বালানি খাতকে স্বল্পমেয়াদি সহযোগিতার অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দ্রুত একটি কারিগরি বৈঠক আয়োজনে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অব্যাহত রাখতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সমর্থন প্রত্যাশা করেন। বিশেষ করে ২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির দায়িত্ব পালনের সময় এ বিষয়ে তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তার তহবিল কমে আসা সত্ত্বেও বাংলাদেশ এখনও মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এ সময় তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ক্রিকেটকে দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুব ও নারী ক্রিকেট, কোচিং, ক্রীড়া বিজ্ঞান এবং ক্রীড়া প্রশাসনে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন।

এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংগঠিত ও অর্থবহ হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

জাতিসংঘের অধিবেশন বাংলাদেশ সমঝোতা স্মারক

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘের অধিবেশন

৮ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন
৯ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : শুক্রবারের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর
  2. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক
  5. অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানি, থানায় জিডি
  6. মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টেঁটাবিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x