Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৩ অক্টোবর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৩ অক্টোবর ২০২৬
আরও খবর
মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী
মোংলার পথে প্রধানমন্ত্রী
রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল বিপুল মাদক
ধর্ম যার যার উৎসব তার তার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : পরিবেশ প্রতিমন্ত্রী
সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

রোগী বহনের অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ! ভিডিও ভাইরাল

আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৩ অক্টোবর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৩ অক্টোবর ২০২৬
মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল কাণ্ড। ছবি : ভাইরাল ভিডিও থেকে নেওয়া

খুলনা থেকে মোংলায় রোগী বহনকারী পৌরসভার সরকারি অ্যাম্বুলেন্সে মানুষ নয়, বহনের জন্য তোলা হলো এক পাল ছাগল! মোংলা পোর্ট পৌরসভার একটি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ। খুলনাজুড়ে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও নানা মুখরোচক আলোচনা-সমালোচনা।

ঘটনার প্রেক্ষাপটে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটির চালক মো. শরীফুলের কাছ থেকে গাড়িটির চাবি বাজেয়াপ্ত করে তাকে সাময়িক দায়িত্ব থেকে বিরত রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সটি খুলনায় রোগী নামিয়ে দিয়ে মোংলায় ফিরছিল। পথে খুলনার জিরো পয়েন্ট নামক স্থানে পৌঁছালে মোংলার ছাগল ব্যবসায়ী মো. রশিদের ছয়টি ছাগল অ্যাম্বুলেন্সে তুলে দেন চালক শরীফুল। এ সময় পথচারীদের একজন পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

অভিযোগ রয়েছে, অতিরিক্ত উপার্জনের লোভে অ্যাম্বুলেন্সের চালক শরীফুল প্রায়শই রোগী নামিয়ে ফেরার পথে পেছনের চেম্বারে ছাগল ও বিভিন্ন মালামাল টাকার বিনিময়ে পরিবহন করতেন।

তবে অভিযোগ অস্বীকার করে ড্রাইভার মো. শরীফুল জানান, অ্যাম্বুলেন্সে ছাগল তোলার ঘটনা এটাই প্রথম। চুকনগর এলাকা থেকে ছাগলগুলো মোংলায় নেওয়ার জন্য কোনো গাড়ি না পেয়ে কসাই রশিদ আমাকে অনুরোধ করেন। মানবিক খাতিরে ছাগলগুলো এনেছি, বিনিময়ে কোনো টাকা নেওয়া হয়নি।

একই দাবি করেছেন ছাগল ব্যবসায়ী কসাই রশিদও। তিনি জানান, চুকনগর হাট থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে এসে কোনো পরিবহন না পেয়ে অ্যাম্বুলেন্স দেখে সংকেত দেন এবং চালককে বুঝিয়ে ছাগলগুলো মোংলায় নিয়ে আসেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল শুক্রবার (২ অক্টোবর) চালক শরীফুলের কাছ থেকে অফিশিয়াল চাবি জমা নিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

এ বিষয়ে বক্তব্য জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম মোংলা অ্যাম্বুলেন্স ছাগল পরিবহণ চালক বরখাস্ত

সংশ্লিষ্ট সংবাদ: সামাজিক যোগাযোগ মাধ্যম

৩০ জুলাই ২০২৪
ফেসবুক কবে চালু হবে, জানা যাবে বুধবার
২০ মে ২০২৪
চেয়ারম্যান পদপ্রার্থীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
০১ ফেব্রুয়ারি ২০২৪
৫০০ কোটি ছাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী : জরিপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
  2. পোশাকশিল্পে অস্থিরতা : ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  3. ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতার জন্য ডিবিসির সিইও হন ইকবাল : আদালতে পিপি
  4. পুলিশের ৬৭ কর্মকর্তার পদোন্নতি
  5. জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল
  6. ৫০ সহস্রাধিক মামলা স্থানান্তরে ভোগান্তিতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x