Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২১:২০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৪, ০৬ অক্টোবর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২১:২০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৪, ০৬ অক্টোবর ২০২৬
আরও খবর
দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ
দেশব্যাপী জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
উপকূল রক্ষায় জেলেদের গাছ রোপণ
জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাতে
ইলিশের আমদানিতে চাঙ্গা বড়স্টেশন মাছঘাট

বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২১:২০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৪, ০৬ অক্টোবর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২১:২০, ০৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৪, ০৬ অক্টোবর ২০২৬
তেঁতুলিয়া নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে মধ্যরাতে। ছবি : এনটিভি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে তেঁতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তবে মৌসুমজুড়ে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে একদিকে নিরাশ, অন্যদিকে ঋণের চাপে দিশেহারা পটুয়াখালীর বাউফল উপজেলার হাজার হাজার জেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসের প্রধান ইলিশ মৌসুমে ট্রলার মেরামত, নতুন জাল কেনা, জ্বালানি তেল ও বরফ সংগ্রহের জন্য স্থানীয় দাদনদার মহাজন, এনজিও এবং ব্যাংকের দ্বারস্থ হতে হয় জেলেদের। আশায় ছিলেন ভরা মৌসুমে বেশি মাছ ধরে সেই ঋণ পরিশোধ করবেন। তবে বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো মৌসুমে নদী ও সাগরে ছিল ইলিশের আকাল। বৈরী আবহাওয়া, প্রজনন মৌসুমে অবৈধ জালে মা ইলিশ ও জাটকা নিধন এবং নদীর নাব্যতাসংকটের কারণে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের মুখ দেখেননি। ফলে বিক্রি করে ট্রলারের জ্বালানি খরচই উঠেনি অনেক জেলের।

উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের জেলে মো. আফজাল মাঝি (৪৮) ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, ট্রলার ও জাল মেরামত এবং তেলের জন্য মহাজন ও এনজিও থেকে তিনি প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ নেন। পুরো মৌসুমে মাছ বিক্রি করেছেন মাত্র এক লাখ ২০ হাজার টাকার। এতে এ বছর নতুন করে দেনা হয়েছেন এক লাখ ৩০ হাজার টাকা। আগের দেনাসহ এখন তার মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার লাখ টাকায়।

একই অবস্থা ধুলিয়া গ্রামের জেলে লোকমান হোসেনের (৪২)। পুরো মৌসুমে ছয় লাখ টাকা খরচ করে মাছ বিক্রি করতে পেরেছেন মাত্র সাড়ে চার লাখ টাকার। আগের দাদন ও নতুন দেনা মিলিয়ে তার কাঁধে এখন চার লাখ ২০ হাজার টাকার বোঝা। আফজাল ও লোকমানের মতো উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের উপকূলীয় এলাকার হাজার হাজার জেলে পরিবার এখন চরম সংকটে।

প্রজনন ও বেড়ে ওঠার সময়টা শতভাগ নিরাপদ করা না গেলে ভবিষ্যতে ইলিশের সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা বাউফল উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. বাবুল বেপারীর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, বুধবার মধ্যরাত থেকেই নদীতে মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল সার্বক্ষণিক টহলে থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারি সহায়তার আওতায় নিবন্ধিত জেলেদের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইলিশ মাছ জেলে নিষেধাজ্ঞা বাউফল

সংশ্লিষ্ট সংবাদ: ইলিশ মাছ

০২ নভেম্বর ২০২৬
দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ
১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারেই মিলল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
  2. টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
  3. ৯৫ বছরের বৃদ্ধের ঠাঁই হয়েছিল গাছতলায়, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  4. দুর্গম পাহাড়ি পল্লীবাসীর যাতায়াতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’
  5. যে কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
  6. পোশাকশিল্পে অস্থিরতা : ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x