Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে
৭ বছরেও কার্যকর হয়নি বিচারের রায়

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের ক্ষোভ-হতাশা

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৭ অক্টোবর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৭ অক্টোবর ২০২৬

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত কুষ্টিয়ার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিক আজ বুধবার (৭ অক্টোবর)। আবরারের ছবি, সোকেচে সাজানো ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনরকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ। মৃত্যুর ৭ বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের রায় কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এদিকে নাতি হত্যার বিচারের রায় কার্যকর করার প্রতিক্ষায় প্রহর গুণছেন ১০৫ বছর বয়সী দাদা আব্দুল গফুর। বেঁচে থাকতে আবরার ফাহাদ হত্যার বিচারের রায় কার্যকর দেখে যেতে চান তিনি। আর আবরার ফাহাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনসহ পলাতক আসামিদের গ্রেপ্তার করে অতিদ্রুত রায় কার্যকরের দাবি কুষ্টিয়াবাসীর।

কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে এখনো সোকেচে সাজানো মোবাইলফোন, ল্যাপটপসহ ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আগের মতই ঘরে রয়েছে বিছানা ও পড়ার টেবিল। শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেল ৭টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোন রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন প্রতি মূহূর্ত।

২০১৯ সালের ৬ অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিলেন বুয়েটের উদ্দেশে। ঐ দিনটায় ছিল আবরারের সাথে মায়ের শেষ দেখা। সেই বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে, আর বুকে ফিরবে না নারীছেঁড়া ধন, তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের।

সেইদিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। মৃত্যুর ৭ বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাবা মো. বরকত উল্লাহ। তিনি বলেন, নির্মমভাবে আবরারকে যারা হত্যা করলো তারা কয়েকজন পালিয়েছে। তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আবরার ফাহাদ শহীদ হয়েছে, তার সেই স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনসহ দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

এদিকে নাতি হত্যার বিচারের রায় কার্যকর করার প্রতীক্ষায় প্রহর গুণছেন ১০৫ বছর বয়সী দাদা আব্দুল গফুর। বেঁচে থাকতে আবরার ফাহাদ হত্যার বিচারের রায় কার্যকর দেখে যেতে চান তিনি। পলাতক আসামিদের গ্রেপ্তারসহ অতিদ্রুত রায় কার্যকরার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান আব্দুল গফুর।

মা রোকেয়া খাতুন বর্তমানে আবরারের একমাত্র ছোট ভাই বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজের সাথে ঢাকায় বসবাস করেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ।

এদিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড এখনো তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে।

শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, আবরার ফাহাদ  হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো রায় কার্যকর হয়নি। আবরার ফাহাদের মতো আর কোনো সন্তান যেন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার না হয়; সেজন্য তার পরিবার ও কুষ্টিয়াবাসীসহ সারাদেশের মানুষ আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর দেখতে চায়। তাই হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর ও আবরারের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র ঘটনের দাবি জানাচ্ছি।

কোন পর্যায়ে বিচার

আবরার ফাহাদ হত্যা মামলার বিচার শুরু হয় ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন অর্থাৎ ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল ও লিভ টু আপিল করেন। রাষ্ট্রপক্ষ অবশ্য নতুন করে আপিল করেনি। কারণ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। কিন্তু সেখানে এখনও মূল আপিলের শুনানি শুরু হয়নি। আসামিপক্ষের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার প্রায় ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত হয়েছে। তবে মামলাটি এখনও আপিল বিভাগের কার্যতালিকায় ওঠেনি। দণ্ডিত আসামিদের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন তিনজন।

আবরার ফাহাদ বুয়েট শিক্ষার্থী মৃত্যুবার্ষিকী পিটিয়ে হত্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: আবরার ফাহাদ

০৭ অক্টোবর ২০২৫
আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
০৭ অক্টোবর ২০২৫
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
০৭ অক্টোবর ২০২৫
আজ দেশের সব শিল্পকলায় একযোগে পালিত হবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খুলনায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  2. দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার
  3. হিমছড়িতে গোসলে নেমে ৩ বন্ধুর মৃত্যু, নিখোঁজ ১
  4. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার
  6. বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x