Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : বিদ্যুৎ বিভাগ
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক
জেলা প্রশাসকের সহায়তায় অটোরিকশাচালকের ছেলে শিশুর হার্টের সার্জারি
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:৩০, ১০ অক্টোবর ২০২৬
ছবি : এনটিভি

অন-গ্রিড রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। কার্যালয় ভবনের ছাদে প্রায় ৪৫ কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সোলার প্যানেল স্থাপন করা হয়।

পুরো প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ২০ লাখ ৩৪ হাজার টাকা। এতে ৭২টি সোলার প্যানেলের সঙ্গে ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার যুক্ত রয়েছে।

জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুদ্দীন জানান, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ‘র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নের কার্যাদেশ পায়।

গত ২৬ সেপ্টেম্বর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ প্রক্রিয়া শুরু হয়।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে পিক আওয়ারে (দিনের বেলা) উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে।

জেলা প্রশাসনের জন্য অনুমোদিত ৮০ কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার থেকে এই উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে বিয়োগ করে মাস শেষে সরকারি বিল সমন্বয় করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বাসসকে বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের আওতায় কার্যালয়ের ছাদে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন শেষ হয়েছে। চালুকৃত এই ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

বিদ্যুৎ জেলা প্রশাসক কুড়িগ্রাম

সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ

২৭ অক্টোবর ২০২৬
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
২১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭ অক্টোবর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
  2. ৮ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি এক পরীক্ষার্থীকে
  3. পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  4. দৃষ্টিশক্তি নেই, তবুও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন মৌমির
  5. চাঁদাবাজি করতে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি
  6. বিপাকে ভাড়াটিয়ারা, বাসা খালি করতে কেন হঠাৎ নোটিশ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x