Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১৩ অক্টোবর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
পদ্মায় মা ইলিশ ধরে নদীপাড়েই অস্থায়ী মাছের হাট
মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য মন্ত্রীর
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড
২ জেলেকে কারাদণ্ড, বিপুল কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান, ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কেন কমছে নদীর ইলিশ, গবেষণায় বিজ্ঞানীরা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১৩ অক্টোবর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১৩ অক্টোবর ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ আজ চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী নদীর পাড়ে ভিজিএফের চাউল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। ছবি : এনটিভি

দেশের জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন কমে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে ব্যাপক গবেষণা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, কেবল অবাদে মা ইলিশ বা জাটকা নিধনই নয়, নদীতে নতুন চর জেগে ওঠার মতো প্রাকৃতিক পরিবর্তনও ইলিশের স্বাভাবিক গতিপথ ও প্রজননকে বাধাগ্রস্ত করছে। সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে উৎপাদন পুনরায় বৃদ্ধির পথ উদ্ভাবনে ইতোমধ্যে মৎস্য গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী নদীর পাড়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে আয়োজিত ভিজিএফের চাউল বিতরণ ও জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, নদীতে চর জেগে ওঠার কারণে ইলিশের বিচরণক্ষেত্র ও স্বাভাবিক চলাচলের রুট পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ইলিশ হ্রাসের মূল নেপথ্য কারণ বের করার পর সরকার সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তাসহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। স্বাদে ও গুণে অনন্য বাংলাদেশের এই সম্পদ রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও জানানো হয়, ইলিশের প্রজনন সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই একটি নতুন মেগা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান ও নতুন নতুন সুবিধা নিশ্চিত করা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ইলিশ উৎপাদন মা ইলিশ সংরক্ষণ ভিজিএফ চাল মোহাম্মদ আমিন উর রশীদ

সংশ্লিষ্ট সংবাদ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

০৮ এপ্রিল ২০২৬
জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য মন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. খুলনায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  2. দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার
  3. হিমছড়িতে গোসলে নেমে ৩ বন্ধুর মৃত্যু, নিখোঁজ ১
  4. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার
  6. বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x