Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৫ অক্টোবর ২০২৬
আরও খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন : বারান্দা থেকে লাফিয়ে বাঁচলেন চিকিৎসক দম্পতি
প্রতিবন্ধী ব্যক্তিদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, দাবি বাস্তবায়নে নেওয়া হচ্ছে উদ্যোগ
সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি
বক্স অফিসে ঝড় : দুই দিনেই ২০৯ কোটি

কৃষি গবেষণায় বিনিয়োগ ও কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৫ অক্টোবর ২০২৬

কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষি গবেষণায় বিনিয়োগের বিপরীতে উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়। তাই দেশের কৃষি উৎপাদন আরও বাড়াতে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং কৃষি বিজ্ঞানীদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা ও খাদ্য ঘাটতি অনেক বেশি ছিল। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত অবস্থায় পৌঁছেছে। উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের অবদান এ সাফল্যের অন্যতম কারণ। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ধান রোপণ, ধান কাটা ও আগাছা দমনে বিভিন্ন যন্ত্রের ব্যবহার কৃষি কাজে পরিবর্তন এনেছে।

এ সময় রাষ্ট্রপতি কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে বলেন, অনেক ক্ষেত্রে ধান বিক্রি করে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারেন না। ফলে ধান চাষে তাদের আগ্রহ কমছে এবং তারা বিকল্প ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ধান উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ জন্য তিনি কৃষকদের ধান উৎপাদনে উৎসাহিত করতে প্রয়োজনে ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ধান গবেষণায় বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও ধান গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। একইসাথে সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

কৃষি বিজ্ঞানীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, কৃষি বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি উপযুক্ত বেতনকাঠামো ও পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে।

এ সময় চাকরি শেষে বিজ্ঞানীদের পেনশন না পাওয়ার বিষয়টিকে তিনি অমানবিক বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কৃষি গবেষণা ও উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কৃষি বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে সমাজ উপকৃত হয়। তাই তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজীপুর-২ এর সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

‘খাদ্য নিরাপত্তায় ব্রি’র অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এই মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং ব্রি’র মহাপরিচালক।

প্রাশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার, ডিআইজি ঢাকা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

এর আগে রাষ্ট্রপতি ব্রির ইনোভেশন স্টল, ব্রি জিন ব্যাংক, ব্রি প্রযুক্তি এবং গবেষণা মাঠসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

১৭ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দক্ষ জনশক্তি গড়ে তোলা : রাষ্ট্রপতি
১৪ অক্টোবর ২০২৬
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ
১৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজারে রিসোর্টে আগুন : যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
  2. শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  3. কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
  4. দুর্গাপূজার ছুটি : সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম
  5. রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
  6. অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x