Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬
আরও খবর
‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে’
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি: চিফ হুইপ
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে : চিফ হুইপ
দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি : গণপূর্ত প্রতিমন্ত্রী
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান চিফ হুইপের

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি : বাসস

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সরকার আপনাদের পাশে আছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

চিফ হুইপ বরগুনা জেলায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন। এ সময় তিনি জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নূরুল ইসলাম বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলার চলতে দেওয়া যাবে না।

চিফ হুইপ বলেন, দুর্গাপূজার মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত- ই-খুদা ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ হুইপ সংখ্যালঘু ধর্ম রাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: চিফ হুইপ

২৫ অক্টোবর ২০২৬
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি: চিফ হুইপ
২০ সেপ্টেম্বর ২০২৬
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
৩১ আগস্ট ২০২৬
আইপিইউ প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন : চিফ হুইপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য
  2. ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : রাতে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. গুমের অপসংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. মসজিদ কমিটি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘরে অগ্নিসংযোগ
  5. গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
  6. সাবেক কর কমিশনার শ্যামলকে ৫ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x