Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়া হবে : আমিনুল হক
সব ফেডারেশনকে বছরে ৭টি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সরকার

চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : ক্রীড়া প্রতিমন্ত্রী

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
বরিশালে অনুষ্ঠিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : এনটিভি

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশালে অনুষ্ঠিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, নতুন বইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসসহ বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পর্কে বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। নতুন প্রজন্মকে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ খেলাধুলাপ্রেমী। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের আসরে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
খেলাধুলার প্রসারে মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ১৩টি সিটি করপোরেশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এলে সেগুলো যাচাই করে সংস্কার এবং আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

গত ৪ অক্টোবর শুরু হওয়া ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘শের-ই-বাংলা ফুটবল একাদশ’।

ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাধুলা বই বাধ্যতামূলক

সংশ্লিষ্ট সংবাদ: ক্রীড়া প্রতিমন্ত্রী

০১ নভেম্বর ২০২৬
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর ২০২৬
সব ফেডারেশনকে বছরে ৭টি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সরকার
১৬ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া
  2. অটোগ্যাসের দামও বাড়ল, রাতেই কার্যকর
  3. পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের ডিম জব্দ, রিমান্ডে ১
  4. চেম্বার আদালতে আখতারুজ্জামানের জামিন বহাল
  5. প্রধানমন্ত্রী সোলার এক্সপো উদ্বোধন করবেন আগামীকাল
  6. পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x