Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২০:১৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:২০, ৩১ অক্টোবর ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২০:১৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:২০, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
পাহাড়ের ভাঁজে সোনালি ধান, ফসল ঘরে তুলতে ব্যস্ত জুমিয়ারা
সাজেকে অবরোধ এক দিনের জন্য শিথিল
সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
দীঘিনালা-সাজেক সড়কে চতুর্থ দিনের অবরোধ, নিরাপত্তা জোরদার
রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলার অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলাবাহিনী

আধিপত্য বিস্তারে সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২০:১৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:২০, ৩১ অক্টোবর ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২০:১৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:২০, ৩১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পাহাড়ি অঞ্চলের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই সংগঠন—সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দফায় দফায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সশস্ত্র সংঘর্ষের ফলে পুরো এলাকায় নতুন করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের দুর্গম কালাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের সশস্ত্র ক্যাডারদের মধ্যে এই গোলাগুলির সূত্রপাত হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা পৌঁছাতে পারেননি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন স্থানীয় গণমাধ্যমকে গোলাগুলির এই তথ্য নিশ্চিত করে জানান, দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছানো এই মুহূর্তে কিছুটা দুরূহ হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরেই সাজেক এলাকায় আধিপত্য ধরে রাখতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষে একটি শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।

স্থানীয়রা জানায়, একসময় সাজেক, সাজেকের পানি পয়েন্ট ও মাচালংসহ বিস্তীর্ণ পর্যটন অঞ্চল ইউপিডিএফের একক নিয়ন্ত্রণে ছিল। পরবর্তী সময়ে জেএসএস ওই এলাকা দখল করে নিজেদের অবস্থান শক্ত করলে ইউপিডিএফ তা পুনরুদ্ধারে ভিন্ন কৌশল গ্রহণ করে। অভিযোগ রয়েছে, সাজেক পর্যটন কেন্দ্র ও বাঘাইহাটের উজোবাজার এলাকার সাধারণ গ্রামবাসীদের জিম্মি করে জেএসএস সদস্যদের এলাকাছাড়া করতে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগের কৌশল নেয় তারা। এরই ধারাবাহিকতায় ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারী অ্যাসোসিয়েশন’ নাম ব্যবহার করে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি শুরু করা হয়।

সংগঠন দুটির পক্ষ থেকে সাজেক থেকে জেএসএসের সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও সেই দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন সময়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে তারা। সর্বশেষ আজ শনিবার পর্যন্ত টানা ১০ দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হয়। এর মধ্যেই গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেওয়া হয়।

একদিকে দীর্ঘদিন ধরে চলা লাগাতার সড়ক অবরোধ, অন্যদিকে হঠাৎ করে শুরু হওয়া এই সশস্ত্র গোলাগুলি—সব মিলিয়ে পুরো সাজেক এলাকায় এক গভীর অস্থিতিশীল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ধরনের সহিংসতার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় উদীয়মান পর্যটনশিল্প, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। নিরাপত্তাহীনতা আর যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থায় সাজেকের পাহাড়ি গ্রামগুলোতে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ দিন দিন বাড়ছে।

সাজেক খাগড়াছড়ি রাঙামাটি ইউপিডিএফ জেএসএস গোলাগুলি

সংশ্লিষ্ট সংবাদ: সাজেক

২৬ অক্টোবর ২০২৬
সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
২৫ অক্টোবর ২০২৬
দীঘিনালা-সাজেক সড়কে চতুর্থ দিনের অবরোধ, নিরাপত্তা জোরদার
২৩ অক্টোবর ২০২৬
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
  2. ৮ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি এক পরীক্ষার্থীকে
  3. পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  4. দৃষ্টিশক্তি নেই, তবুও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন মৌমির
  5. চাঁদাবাজি করতে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি
  6. বিপাকে ভাড়াটিয়ারা, বাসা খালি করতে কেন হঠাৎ নোটিশ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x