Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৯:২৯, ১০ জুন ২০১৫
আপডেট: ১৫:৩৯, ১০ জুন ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৯:২৯, ১০ জুন ২০১৫
আপডেট: ১৫:৩৯, ১০ জুন ২০১৫
আরও খবর
যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ এলো মোংলায়
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারে কুমিল্লা বিসিকের সেমাই
ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর
যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ পৌঁছাল চট্টগ্রামে
৩০ হাজার টন সার ও ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
আনোয়ারায় চলছে শিল্পাঞ্চলের কাজ

মীরসরাইয়ে থাই কোম্পানির বিনিয়োগ

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৯:২৯, ১০ জুন ২০১৫
আপডেট: ১৫:৩৯, ১০ জুন ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৯:২৯, ১০ জুন ২০১৫
আপডেট: ১৫:৩৯, ১০ জুন ২০১৫

দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে চট্টগ্রামের মীরসরাইয়ে। প্রায় ১০ হাজার একর জায়গায় গড়ে তোলা হচ্ছে অঞ্চলটি। একই সঙ্গে চট্টগ্রামের আনোয়ারায় চলছে আরো দুটি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজ। তবে মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার আগে বিদেশি বিনিয়োগের কার্যক্রম শুরু হয়েছে জোরেশোরে। এসব কার্যক্রমের শুরুতে স্বার্থান্বেষী মহলের নানা প্রতিবন্ধকতা বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

urgentPhoto

দেশে ২১টি জায়গায় প্রায় ৩০ হাজার একর জমিতে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে এসব অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে সর্ববৃহৎ ১০ হাজার একরের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মীরসরাইয়ে। পাঁচ হাজার একর জমি জেলা প্রশাসন হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে। এরই মধ্যে মীরসরাইয়ে কাজ শুরু করেছে থাইল্যান্ডের প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে মীরসরাইয়ে প্রায় ৪০ একর জায়গার ওপর আধুনিক প্রযুক্তিতে হ্যাচারি, ফিডার, ব্রয়লার, ফুড ও চিকেন জোনের চারটি প্রকল্প তাঁদের নির্মাণাধীন। উপজেলার টেরিয়াল এলাকায় হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া ব্রয়লার ফিড প্রকল্পসহ তিনটি প্রকল্প চলমান। এর একটি মীরসরাইয়ে মঘাদিয়া মৌজার ১০ একর এলাকায় পোলট্রি খামার চালু করা হয়েছে। বছরে ২১ লাখ ৬০ হাজার ব্রয়লার মুরগি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে থাইল্যান্ডের কোম্পানিটি।

তবে মীরসরাইয়ে এ প্রতিষ্ঠানের চারটি প্রকল্প চালু হলে চট্টগ্রামে মাংসের চাহিদার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করেন সিপি বাংলাদেশ কোম্পানির উপদেষ্টা মাহাবুবুল আলম চৌধুরী। এনটিভি অনলাইনকে তিনি জানান, থাইল্যান্ড থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মতভাবে মুরগি উৎপাদন করছে। এসব মুরগির পাশাপাশি ডিম ও বাচ্চা উৎপাদনের হ্যাচারি, মুরগি ও মাছের খাবার তৈরি করতে বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উৎপাদিত এসব খাদ্যপণ্য শতভাগ মানসম্মত, কমমূল্য, গুণগতমানে উন্নত বলে জানান তিনি। এরই মধ্যে ২০০ মিলিয়ন (২০ কোটি) মার্কিন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে। চট্টগ্রামের মীরসরাইয়ে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানে আরো বিনিয়োগ হবে। থাইল্যান্ডের কোম্পানি প্রথম বিনিয়োগ করেছে। অন্যান্য দেশও এ অঞ্চলে বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এসব এলাকায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হলে স্থানীয় লোকজনও উপকৃত হবেন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, দেশে মুরগি, ডিম, বাচ্চা ও এসব প্রাণীর খাদ্যের চাহিদা পূরণে বিনিয়োগ করছে থাইল্যান্ডের সিপি প্রতিষ্ঠানটি। অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার শুরুতে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। তবে যেকোনো সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, সিপি কোম্পানি মীরসরাইয়ে বিশাল কারখানা করেছে। এসব এলাকায় এ প্রতিষ্ঠান কয়েক ধরনের পণ্য উৎপাদন করছে। মুরগির বাচ্চা বাজারজাত ও খাদ্য উৎপাদন করছে। তিনি বলেন, ‘দেশে মুরগির যে চাহিদা স্থানীয়ভাবে আমরা পূরণ করতে পারি না, থাইল্যান্ডের এ প্রতিষ্ঠানটি আসার পর অনেক বাচ্চা উৎপাদন করে বাইরে বাজারজাত করছে।’ তিনি বলেন, মীরসরাইয়ে কিছু অতিলোভী মুনাফাখোর একচেটিয়া ব্যবসা করে আসছিল। এখন দেখছে তাদের ব্যবসা কমে যাবে। এ কারণে সিপির বাজারজাতকরণসহ এ বিদেশি প্রতিষ্ঠানটিকে তারা বাধা দিচ্ছে। তিনি বলেন, এলাকার কিছু স্বার্থান্বেষী মহল বিদেশি প্রতিষ্ঠান থেকে মাসোয়ারা আদায় করতে ব্যস্ত হয়ে পড়েছে।

তবে তিনি আশা করেন, এসব অপতৎপরতা বন্ধ না করলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। এর মাত্রা বেশি হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব অপতৎপরতা রোধে তৎপর রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে ৭০০ একর ও আনোয়ারার গহিরায় ৬০০ একর ভূমির উন্নয়নে কাজ চলছে। আনোয়ারার দুই প্রকল্পে ৩০০ একর ভূমি বেজাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসবের পুরোটা খাস। জেলা প্রশাসক জানান, সেসব জায়গার তহবিল আছে। জেলা প্রশাসন অধিগ্রহণ করবে। এ ছাড়া আনোয়ারা গহিরা অঞ্চলের ২০০ একর খাসজমি রয়েছে। বাকি জমি অধিগ্রহণ করা হবে। জেলা প্রশাসন তিন পর্যায়ে এসব এসব কাজ করবে।

এ ছাড়া এলাকার অগ্রগতি, রাস্তা উন্নয়ন ও প্রকল্প তৈরির কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ এসব কাজ করবে। বেড়িবাঁধ নির্মাণের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। কীভাবে এসব প্রকল্পের কাজ দ্রুত করা যায়, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর তৎপর বলে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। 

সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের দাম কমল
  2. কমার পর আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  3. ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
  4. স্বর্ণ ভরিতে কমল ৩৩২৪ টাকা
  5. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  6. দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারে কুমিল্লা বিসিকের সেমাই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x