ডিএসইতে ৬৪ শতাংশ শেয়ারের দাম কমেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন হওয়া ৬৪ শতাংশ শেয়ারের দাম কমেছে। লেনদেনেও ছিল নিম্নগামী প্রবণতা।
ডিএসইতে আজ ৩১৩টি কোম্পানির ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ১২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০১ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৯টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ড্সিইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪৬.৬৯ পয়েন্ট কমে ৪৬০৮.০৪, ডিএস-৩০ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে ১৭৫৬.৮২ ও ডিএসইএস শরিয়াহ সূচক ১৪.৯৫ পয়েন্ট কমে ১১১০.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও মিউচুাল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত ছিল ৩২টির। সিএসইর সার্বিক সূচক ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০৬২.১০ পয়েন্ট।

অর্থনীতি ডেস্ক