সূচকের পতন, লেনদেন ১১১৮ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল বুধবারের (১৫ জুলাই) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৩৯৫ কোটি টাকা। লেনদেন কমে এদিন এক হাজার ১১৮ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৬৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। পরে সূচকটির পতন গতি আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ২৫ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৯০০ দশমিক ৩৫ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ২২৭ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য আট পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২০৬ দশমিক ৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ ১০ হাজার ৮৮৩ কোটি ৪১ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ২৭৮ কোটি ৭২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৪০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ৩৫ কোটি চার লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৪ কোটি ৩৮ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ২০ কোটি ৮২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৪৪ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১৮ কোটি ৮১ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক