Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৬, ২১ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৬, ২১ ডিসেম্বর ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রে সিনেটর চাক শুমার অফিসের সম্মাননা পেলেন সাংবাদিক এহসান জুয়েল
‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন এনটিভির জুবায়ের প্রধান
শূন্য থেকে শৃঙ্গে—অদম্য নারী সম্মাননা পেলেন কোহিনূর আক্তার
১৩৪ বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মান জানিয়ে ১৪তম কমওয়ার্ড
‘শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের’ উদ্যোগে জুলাইযোদ্ধাদের সম্মাননা

দেশসেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৬, ২১ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ২১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৬, ২১ ডিসেম্বর ২০২৫
জমকালো আয়োজনের মাধ্যমে ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদানের জন্য রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্র্যান্ডগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর ৪৫টি ভিন্ন ক্যাটাগরিতে ৪৫টি ব্র্যান্ডকে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করা হয়। পাশাপাশি, ‘ওভারঅল টপ ১৫ মোস্ট লাভড ব্র্যান্ডস অব বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা দেওয়া হয় আরও ১৫টি ব্র্যান্ডকে। এছাড়া আমা কফি অর্জন করে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা।

এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে আয়োজিত এবারের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মোট ৬১টি সম্মাননা প্রদান করা হয়। জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নামও ঘোষণা করা হয়।

বাংলাদেশের ওভারঅল টপ ১৫ ব্র্যান্ডের তালিকায় এবারও স্থানীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য দেখা গেছে। এ বছর দেশের সেরা ব্র্যান্ডের মর্যাদা অর্জন করেছে বিকাশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আরএফএল হাউসওয়্যার এবং রাঁধুনি।

তালিকার ৪ থেকে ১৫ নম্বর অবস্থানে থাকা অন্যান্য ব্র্যান্ডগুলো হলো—

ইস্পাহানী মির্জাপুর, গ্রামীণফোন, স্বপ্ন, ফ্রেশ আটা/ময়দা/সুজি, ক্লোজ আপ, সানসিল্ক শ্যাম্পু, ম্যাগি টু’ মিনিট নুডলস, এসিআই পিওর সল্ট, প্যারাসুট অ্যাডভান্সড, প্রাণ ম্যাঙ্গো জুস, মোজো এবং রূপচাঁদা ফোর্টিফায়েড সয়াবিন তেল।

ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি নিশ্চিত করায় আমা কফি-কে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হয়।

বছরের সেরা ব্র্যান্ড নির্বাচন করতে এনসার্চ লিমিটেড একটি বিস্তৃত জরিপ পরিচালনা করে। জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়। এতে সমান সংখ্যক নারী ও পুরুষসহ মোট ১২ হাজার ৪০০ জন ভোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়।

এনসার্চ লিমিটেডের পরিচালক খন্দকার আসিফ মাহমুদ অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-এর জরিপ পদ্ধতি ও মেথডোলজি বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

গালা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আজকের দিনে ব্র্যান্ড শুধু পণ্য বা সেবার নাম নয়, এটি মানুষের স্বপ্ন, সংস্কৃতি ও অর্থনীতিকে প্রভাবিত করে। ভোক্তাদের চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডকে দায়িত্বশীলতা, উদ্ভাবন এবং বাস্তব উপকারের প্রতিশ্রুতি দিতে হয়। আজ আমরা শুধু বাজারে সফল ব্র্যান্ডকেই নয়, বরং যেসব ব্র্যান্ড লাখো মানুষের দৈনন্দিন জীবনকে আরও ভালো করেছে, তাদেরকেও সম্মান জানাচ্ছি।’

২০০৮ সাল থেকে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শুরু হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। এক দশকেরও বেশি সময় ধরে এটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সম্মাননা লা মেরিডিয়ান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

সংশ্লিষ্ট সংবাদ: সম্মাননা

২৮ অক্টোবর ২০২৫
‘শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের’ উদ্যোগে জুলাইযোদ্ধাদের সম্মাননা
৩০ ডিসেম্বর ২০২৩
সিআইপির মর্যাদা পেলেন ৫৯ প্রবাসী
০১ অক্টোবর ২০২৩
ইংরেজি মাধ্যম শিক্ষায় অবদান রাখায় চার শিক্ষাবিদকে সম্মাননা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেবুর হালির শতক পার, শসা-বেগুনেও সেঞ্চুরি
  2. ১৭ দিনে প্রবাসীরা পাঠালেন ২৪ হাজার ৩৪ কোটি টাকা
  3. প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারভিডার অভিনন্দন
  4. প্রাইম ব্যাংক ও হায়াত প্লেস ঢাকা উত্তরার মধ্যে চুক্তি স্বাক্ষর
  5. বেগুন-মরিচের দামে আগুন, বিপাকে সাধারণ ক্রেতারা
  6. নির্বাচনের পর মোট রিজার্ভ দাঁড়াল ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x