দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫২৪৯ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে পাঁচ হাজার ২৪৯ টাকা। সে হিসেবে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকায়। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, বুধবার দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক