একদিনেই তিন ধাপে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে একদিনে তিন ধাপে স্বর্ণের দাম কমেছে। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম তিন ধাপে কমেছে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা। সে হিসাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটের পর থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা গুনতে হচ্ছে।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত রোববার (১ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায় বেচাকেনা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের পর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ পাঁচ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বেচাকেনা হয়েছে।
এরও আগে সোমবার সকাল ১০টা ৪৪ মিনিট পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বেচাকেনা হয়েছে।
গতকাল রোববার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৯১০ টাকায় বেচাকেনা হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক