জুয়ার টাকায় বসছে কর
ফাইল ছবি
দেশে প্রচলিত আইনে সব ধরনের জুয়া অবৈধ। জুয়ার কর্মকাণ্ডে জড়ালে কারাদণ্ডেরও বিধান রয়েছে। তবে এবারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জুয়ার টাকায় কর বসাচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়।
এদিকে আগে থেকে চাকরি-ব্যবসার পাশাপাশি বর্তমানে লটারি, শব্দজট, কার্ড গেম বা অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করলে, তার ওপর আয়কর দিতে হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে হাউজি, বেটিং ও ঘোড়দৌড় বেটিংকে আয় হিসেবে গণ্য করা হবে। জুয়া খেলে অর্থ উপার্জন করলে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক