Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৮ অক্টোবর ২০২৬
আরও খবর
লোকসানে তবুও লভ্যাংশ দেবে এসিআই
২০ শতাংশ লভ্যাংশ দেবে এসিআই ফরমুলেশন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
ট্রাম্পের চেয়ে চারগুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, আরও বাড়ানোর সিদ্ধান্ত
ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনে বিজয়ীরা পুরস্কৃত, মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত

বিশ্বব্যাপী জনপ্রিয় ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ০৮ অক্টোবর ২০২৬
এসিআই বেভারেজেসের সঙ্গে বাংলাদেশে ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনালের ডিরেক্টর প্রদীপ চৌহান এবং মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক), ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো।

এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এসিআই বেভারেজেস’-এর হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক ‘এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন, বিএইচডি’ এবং ‘এসিআই বেভারেজেস’-এর যৌথ উদ্যোগে এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে ‘মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন, বিএইচডি’র সার্বিক সহযোগিতায়। বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেসের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’-এর হাত ধরে এসিআই বেভারেজেসের যাত্রা শুরু। পরবর্তীতে ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’ বাজারে আনার মাধ্যমে কোম্পানিটি তার বেভারেজ পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করে। সম্প্রতি বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে এসিআই বেভারেজেস এম্পায়ার ইন্টারন্যাশনালের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম ‘ম্যাককফি’ সারা দেশের কফিপ্রেমীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত কফি ব্র্যান্ড। সর্বোচ্চ মান বজায় রেখে প্রিমিয়াম কফির সেরা অনুভূতি দেওয়াই ম্যাককফির মূল অঙ্গীকার, যা এখন বাংলাদেশের কফিপ্রেমীদের দেবে এক অনন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা।

বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ৭ অক্টোবর, স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে।

প্রাথমিক পর্যায়ে ম্যাককফি অরিজিনাল এবং ম্যাককফি গোল্ড জার বাজারজাতকরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও, দীর্ঘমেয়াদে বাংলাদেশে ব্র্যান্ডটির ভিত্তি আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে দেশেই ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, কফিপ্রেমীদের বৈচিত্র্যময় স্বাদ দিতে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ম্যাককফি প্রোডাক্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেড, ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও অংশ নেন।

ফুড এম্পায়ার

সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড (ফুড এম্পায়ার) বিশ্ববাজারে তাদের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। প্রতিষ্ঠানটির অন্যতম ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ম্যাককফি’ বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে সফলতার সঙ্গে বাজারজাত হচ্ছে। সমৃদ্ধ পণ্য পোর্টফোলিওর মাধ্যমে বিশ্বজুড়ে ভোক্তাদের আস্থা অর্জনকারী এই প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট এবং মুখরোচক স্ন্যাকসসহ নানা উদ্ভাবনী খাদ্য ও পানীয় পণ্য।

মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড

জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে আসছে। ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মিৎসুইর বিস্তৃত কার্যক্রম রয়েছে।

বর্তমানে মিৎসুই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং দেশের বিকাশমান শিল্প ও ভোক্তা খাতের চাহিদা অনুযায়ী নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে, যা দেশের মোবিলিটি ও কৃষি যান্ত্রিকীকরণ খাতে মিৎসুইর সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করে। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করে মিৎসুই এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন প্রদানের ঘোষণা দেয়। উল্লেখ্য, এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশব্যাপী ১,১০০টিরও বেশি স্টোর নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম গ্রোসারি রিটেইল চেইন হিসেবে পরিচালিত হচ্ছে।

এসিআই কফি সিঙ্গাপুর

সংশ্লিষ্ট সংবাদ: এসিআই

২৯ এপ্রিল ২০২৬
Price Sensitive Information of Advanced Chemical Industries PLC.
২৭ ডিসেম্বর ২০২৫
ডেলি ও এসিআইয়ের যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্ত
০২ নভেম্বর ২০২৫
এসিআই গোদরেজ এগ্রোভেটকে ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের দামে বড় পতন, যে দামে বিক্রি হচ্ছে এক ভরি
  2. পাঁচ কোটি টাকার 'স্বর্ণের ডিম' ফিরছিল আমিরাতে
  3. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো
  4. তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু
  5. বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা
  6. অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x