Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
৬ দিন অনলাইন ও এটিএম সেবা বন্ধ থাকছে ৩০ ব্যাংকের
হজ নিবন্ধনের টাকা জমা দিতে আগামী শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস

আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০০, ১০ অক্টোবর ২০২৬

আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মেহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতে আইএফআইসির ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাংকিং খাতের প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বদলেছে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার ওপর আরও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই আইএফআইসি ব্যাংক আরও শক্তিশালী ও স্থিতিশীল একটি ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, গ্রাহকদের অবিচল বিশ্বাস ও ভালোবাসাই আইএফআইসির পাঁচ দশকের পথচলার সবচেয়ে বড় অর্জন। পঞ্চাশ বছর শুধু সময়ের হিসাব নয়, এটি অসংখ্য মানুষের প্রত্যাশা, সম্পর্ক ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এক দীর্ঘ যাত্রার গল্প। এই পথচলার সার্থকতা মানুষের জীবনে ইতিবাচক অবদান রাখা এবং প্রজন্ম থেকে প্রজন্মে নির্ভরতার সম্পর্ক গড়ে তোলার মধ্যে। আমরা এমন এক আইএফআইসি রেখে যেতে চাই, যা আগামী পঞ্চাশ বছরেও মানুষের বিশ্বাস ও নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে।

এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক গোলাম মোস্তফা। তারা পৃথক বক্তব্যে ব্যাংকটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

এর আগে গত ৮ অক্টোবর দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যা লি, দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকটির অর্ধশতাব্দীর পথচলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করা হয়।

১৯৭৬ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করা আইএফআইসি দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ সরকারের ৩২.৭৫ শতাংশ মালিকানাধীন ব্যাংকটি সারা দেশে ১,৪০০-এর বেশি শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ২৫ লাখেরও বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করছে। একই সঙ্গে ৫৫ হাজার কোটি টাকারও বেশি আমানত নিয়ে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আধুনিক, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংক

সংশ্লিষ্ট সংবাদ: আইএফআইসি

১৬ নভেম্বর ২০২৫
বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্য উৎসব
১১ সেপ্টেম্বর ২০২৫
আইএফআইসি ব্যাংকের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১৯ নভেম্বর ২০২৪
আইএফআইসি সমৃদ্ধি শীর্ষক দেশব্যাপী কর্মশালা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
  2. আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন
  3. নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা
  4. প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, সেরা দশে চট্টগ্রামের ছয় জেলা
  5. সেপ্টেম্বরে প্রবাসী আয়ে শীর্ষে সৌদি আরব
  6. দেশে মোট রিজার্ভ ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x