Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:২৫, ১৯ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:২৫, ১৯ ডিসেম্বর ২০২১
আরও খবর
জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী

‘এলমার মতো কাউকে যেন জীবন দিতে না হয়’, কেঁদে কেঁদে বললেন বাবা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:২৫, ১৯ ডিসেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:২৫, ১৯ ডিসেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা (২৪) হত্যার বিচারের দাবিতে আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে সহপাঠী ও পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা (২৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও তাঁর পরিবারের সদস্যরা।

আজ রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এলমার শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেপ্তার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এলমার মা শিল্পী চৌধুরী বলেন, ‘আমার অনেক স্বপ্ন ছিল ওকে (এলামা) নিয়ে, সেটা ভেঙে গেল। আমি মাঝে মাঝে তাঁকে বিয়ের কথা বলতাম। সে বিয়ে করতে চাইত না। তাঁর অনেক স্বপ্ন ছিল। সে পড়াশোনা করবে বিসিএস পরীক্ষা দিয়ে অনেক বড় হবে। কিন্তু আমার মেয়েকে সে (এলমার স্বামী) নানা রকম মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলে তাঁকে বিয়ে করে। এই খুনের পিছনে এলমার স্বামীর পরিবারের সবাই জড়িত। কিন্তু কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমি প্রশাসনকে অনুরোধ করছি তার পরিবারের সবাইকে ধরেন; তাহলে সব তথ্য পাবেন।’

এলমার বাবা সাইফুল ইসলাম বলেন, ‘আমার প্রাণের মেয়ে, যাকে আমি কত আশা নিয়ে উচ্চশিক্ষিত করেছি, আজকে আমার সেই মেয়েকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মিলে তিন দিন ধরে অত্যাচার করে তাঁকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই অসহায় বাবার কথাটা শুনেন। আপনি এর বিচার করেন। এ হত্যাকাণ্ডের বিচার না হলে দেশের কোনো মানুষ নিরাপদ থাকবে না।’ এ সময় তিনি কেঁদে কেঁদে বলেন, ‘আর যেন এলমার মতো কাউকে জীবন দিতে না হয়।’

এলমার বান্ধবী তিথি বলেন, ‘এলমাকে ক্লাসে আসতে দিত না। তাঁকে সার্বক্ষনিক পাহারা দিয়ে রাখতো। তাঁকে মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সে একটা সময় বাসা থেকে বের হতে চেয়েছিল কিন্তু তাঁকে বের হতে দেওয়া হয়নি।’

এলমার জুনিয়র অর্থী বলেন, ‘আপু, আগে থেকে যে কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিল বিয়ের পর তিনি সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যান; এটা আমাদেরকে বিচলিত করে। আমরা ধারণা করছিলাম, আপু একটা সমস্যার মধ্যে ছিল। আপুকে ফোর্স করা হয়েছে এসব থেকে নিজেকে বিচ্ছিন্ন করার। সুতরাং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও এটা কোনোভাবেই মানতে পদরছি না যে তিনি আত্মহত্যা করেছেন।’

এর আগে গত ১৫ ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এলমা চৌধুরীর মৃত্যুকে অস্বাভাবিক ও হত্যা দাবি করে বিচার দাবি করেছেন তাঁর সহপাঠী ও শিক্ষকরা।

গত ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান এলমা। তাঁর শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যা দাবি করলেও এলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরীর বাদী হয়ে করা মামলায় এলমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। এরপর এলমার স্বামী ইফতেখার আবেদীনের (৩৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এলমা চৌধুরী মেঘলা

সংশ্লিষ্ট সংবাদ: এলমা চৌধুরী মেঘলা

২২ ডিসেম্বর ২০২১
ঢাবি শিক্ষার্থী এলমা হত্যায় স্বামী তৃতীয় দফায় রিমান্ডে
১৯ ডিসেম্বর ২০২১
ঢাবি শিক্ষার্থী এলমা হত্যায় স্বামী ইফতেখার ফের রিমান্ডে
সর্বাধিক পঠিত
  1. জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
  2. এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  3. নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
  4. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  5. শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
  6. ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x