Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
১৮:৩৫, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৮, ২৭ নভেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
১৮:৩৫, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৮, ২৭ নভেম্বর ২০২১
আরও খবর
জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি

জাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেইউডিও

জাবি সংবাদদাতা
১৮:৩৫, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৮, ২৭ নভেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
১৮:৩৫, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৮, ২৭ নভেম্বর ২০২১
‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : এনটিভি

দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) ও রানার-আপ হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।

গতকাল শুক্রবার রাতে উৎসবের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় দেড় মাসব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেলিম আল দীন মুক্তমঞ্চে কয়েকশ শিক্ষার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির, দর্শন বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সংগঠনটির সাবেক নেতারাসহ প্রমুখ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগিতাটির সেমিফাইনাল ও কলেজ পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

এ বছর জেইউডিও ১৬তম আন্তবিশ্ববিদ্যালয়, দশম আন্তকলেজ ও দশম আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ আয়োজন করে। সংসদীয় ধারার এ বিতর্কে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩২টি করে ৯৬টি দলের ৩০০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হন সিইউডিএস'র অর্জন ত্রিপুরা এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের এস এ সাগর। বিতর্কে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ এবং রানার আপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার আপ সিলেট গভর্মেন্ট পাইলট হাই স্কুল।

অন্যদিকে, বারোয়ারী বিতর্কে প্রথম হয়েছেন সাদমান রহমান শাবাব (মনিপুর উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় মিরাজুল ইসলাম (ঢাকা কলেজ) ও তৃতীয় হয়েছেন সৈয়দুর রহমান (ঢাকা কলেজ)।

এর আগে গত ৮ অক্টোবর ‘কণ্ঠে ভাঙুক কালের প্রাচীর’ এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) অনলাইনে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ প্রতিযোগিতার উদ্বোধন করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৮ ঘন্টা আগে
জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  2. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’
  3. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  5. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  6. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x