Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৯:৫৫, ৩১ মার্চ ২০২২
আপডেট: ১৯:৫৭, ৩১ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৯:৫৫, ৩১ মার্চ ২০২২
আপডেট: ১৯:৫৭, ৩১ মার্চ ২০২২
আরও খবর
পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি

ঢাবিতে প্রতি ৩ জন পর্দানশীল ছাত্রীর একজন বৈষম্যের শিকার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৯:৫৫, ৩১ মার্চ ২০২২
আপডেট: ১৯:৫৭, ৩১ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৯:৫৫, ৩১ মার্চ ২০২২
আপডেট: ১৯:৫৭, ৩১ মার্চ ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ‘প্রোটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া’ নামে সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতি ৩ জন পর্দানশীল ছাত্রীর একজন বিভিন্ন বৈষম্য ও বিরুপ মন্তব্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছে ‘প্রোটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া’ নামে একটি সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব পরার নির্বিঘ্ন অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাসফিহা তাহসিন ইমা বলেন, আমরা গত দুই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাবোফোবিয়া নিয়ে কাজ করছি। আমরা একটি জরিপও পরিচালনা করেছি। এ দীর্ঘ প্রক্রিয়ায় আমরা তাদের থেকে জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিকাব পরার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এ বিশ্ববিদ্যালয়ে নিকাব পরা অধিকাংশ ছাত্রী তার ছাত্রত্ব থাকাকালীন সময়ে কখনো না কখনো অপমান, টিজিং, হেনস্তা অথবা বুলিংয়ের শিকার হয়। ক্লাসমেট, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কর্মকর্তা, কর্মচারী এমনকি ক্লাসরুমে শিক্ষকরা পর্যন্ত হিজাব ও নিকাব পরা ছাত্রীর প্রতি বিরূপ আচরণ করে। কেউ বিদ্রুপ করে, কেউ বাজে মন্তব্য করে। এমনকি অনেক শিক্ষক তো নিকাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেয়।

জরিপের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, হিজাব-নিকাবের কারণে ক্যাম্পাসে বা হলে কোনো বৈষম্যের সম্মুখীন হয়েছেন কি? জানতে চাইলে এ জরিপে অংশ নেন ২২১ জন ছাত্রী। তাদের মধ্যে না বলেছেন ১৪৮ জন আর হ্যাঁ বলেছেন ৭৩ জন। অর্থাৎ প্রতি ৩ জন পর্দানশীল ছাত্রীর একজন বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের আরেকটি প্রশ্ন ছিল- হিজাব-নিকাবের কারণে কোনো শিক্ষক, কর্মচারী বা সহপাঠীর বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন কি? এই প্রশ্নের উত্তরেও না বলেছেন ১৪১ জন এবং হ্যাঁ বলেছেন ৮০ জন। অর্থাৎ এ বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩ জনের মধ্যে একজনেরও বেশি ছাত্রী পর্দার কারণে বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক ছাত্রী অভিযোগ করেছে যে, পরীক্ষার হল ও ভাইভাতে নিকাব খুলতে বাধ্য করা হয়। একটা মেয়ে যে সবসময় নিকাব পরে এবং নিকাবকে তাঁর ধর্মীয় আদেশ মনে করে, তাঁকে নিকাব খুলতে বাধ্য করাটা অন্যায়। অথচ আমরা এমন অনেকগুলো ঘটনা পেয়েছি যেখানে ছাত্রীকে নিকাব খুলতে বাধ্য করা হয়েছে। নিকাব না খোলায় ভাইভা নেওয়া হয়নি। পরীক্ষা দেরি করে নেওয়া হয়েছে। এছাড়াও হিজাব ও নিকাবের কারণে বাজে মন্তব্য, হেইট স্পিচের সম্মুখীন হয়েছেন এমন অনেকেই আছেন। যা আমরা আমাদের পরিচালিত জরিপে দেখেছি।

হিজাবোফোবিয়া বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে, হিজাব ও নিকাব নিয়ে যেন কোনো বিদ্বেষমূলক আচরণ ও বাজে মন্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ্য না করে। বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রীকে হিজাব খুলতে যেন কোনো শিক্ষক বাধ্য না করে। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে করে একজন ছাত্রীকে তার চেহারা দেখানো ছাড়াও বৈজ্ঞানিকভাবে শনাক্ত করা যায়। সেটি সম্ভব না হলে অন্তত একজন ম্যাডাম দ্বারা সেই ছাত্রীকে শনাক্ত করা হয়। তাও যেন কোনোমতেই একজন ছাত্রীকে শিক্ষকের সামনে চেহারা খুলতে বাধ্য না করা হয়। তার ধর্মীয় অধিকার ক্ষুণ্ন না করা হয়। ক্লাসে যেন হিজাব নিকাবের কারণে কোনো ছাত্রীকে বের করে দেওয়া, বাজে কথা বলা না হয়। পর্দার কারণে যেন কোনো বৈষম্য দেখানো না হয়। একই দাবি হলের ক্ষেত্রেও।

শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, মোট কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাব ও নিকাব পরার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যে বা যারা হিজাব ও নিকাব পরার কারণে কাউকে অপমান করবে, বিদ্রুপ, তাচ্ছিল্য করবে, বৈষম্যমূলক আচরণ করবে; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিবে। এটাই আমাদের প্রাণের দাবি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা আক্তার, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিফা সিদ্দিকা, নিশাত তামান্না প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় পর্দানশীল ছাত্রী

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
১৮ জানুয়ারি ২০২৬
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  2. পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
  3. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী
  4. ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে
  5. জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
  6. রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x