Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২১:৫০, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫৭, ২০ ডিসেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২১:৫০, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫৭, ২০ ডিসেম্বর ২০২০
আরও খবর
রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার

ঢাবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন নীল দলের সবাই

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২১:৫০, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫৭, ২০ ডিসেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২১:৫০, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫৭, ২০ ডিসেম্বর ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. রহমত উল্লাহ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সব প্রার্থী নির্বাচিত হচ্ছেন। আজ রোববার রাত ৮টায় নির্বাচনের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণ দেখিয়ে নির্বাচন না করার দাবি জানায় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এই দাবিতে অটল থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। নির্বাচনে বাম সংগঠনপন্থি শিক্ষকদের সংগঠন গোলাপী দলও অংশ নেয়নি।

আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। শিক্ষক সমিতির ১৫টি পদের বিপরীতে নীল দলের ১৫ জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়। এদিকে অন্য কোনো পদেও কোনো প্রার্থী ছিল না। নীল দলের ১৫ জনের কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁদের সবার নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে আজ রাতে ঘোষণা করা হয়। এর ফলে এই ১৫ জনই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন। আনুষ্ঠানিক ফলাফল কাল সোমবার বিকেল ৪টায় ঘোষণা করা হবে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা নির্বাচিত হচ্ছেন তাঁরা হলেন সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহসভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

১০টি সদস্য পদে জয়ী হচ্ছেন অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন ও অধ্যাপক ড. নিসার হোসেন।

গত ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়। ২০ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

০৮ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
১৬ মার্চ ২০২৬
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
  2. সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার; ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
  3. বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ
  4. নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
  5. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  6. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x