Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:২০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২২:২১, ২৩ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:২০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২২:২১, ২৩ মার্চ ২০২১
আরও খবর
রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার

ঢাবিতে মোদিবিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:২০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২২:২১, ২৩ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:২০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ২২:২১, ২৩ মার্চ ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজ মঙ্গলবার বিকেলে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল বের করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এই মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ হামলা হয়। এতে বামজোটের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মোদিবিরোধী মিছিল বের করেন বামজোটের নেতাকর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে টিএসসি এলাকায় আসে। মিছিলটি জনতা ব্যাংক ও ডাস এলাকার মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালে সেখানে বামজোটের নেতা-কর্মীদের হাতে থাকা কুশপুত্তলিকা নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

প্রথম দফায় হামলার পর ডাস ও রোকেয়া হলের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বামজোটের নেতারা। নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ শেষ হলে ডাস দোকানের সামনে থেকে আবার হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হতে থাকে।

ভুক্তভোগীদের অভিযোগ, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহসভাপতি ইমন খান জীবন, সহসভাপতি মিলন হোসেন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান শান্ত, বিজয় একাত্তর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হাসান এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সাজুর নেতৃত্বে এ হামলা হয়।

হামলার পর ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় তিনি ‘ছাত্রদলের গুণ্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’; ‘শিবির ধরো, জবাই করো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানে চলে যা’—এসব স্লোগান দিতে থাকেন।

পরে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ছাত্রলীগ। সেখানে আল-নাহিয়ান খান জয় বলেন, নামসর্বস্ব কিছু ছাত্র সংগঠন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০ থেকে ৩০ জন নিয়ে এসে আন্দোলন করে। যাদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪০ বছরের উপরে। এরা পাকিস্তানের কাছ থেকে টাকা এনে পাকিস্তানের রাজত্ব কায়েম করবে, ষড়যন্ত্র করবে—তা হতে দেওয়া হবে না। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন করছি। যখন বাংলাদেশকে বিশ্ব নতুনভাবে চিনছে, তখন তাদের চুলকানি শুরু হয়ে গেছে। আজকে যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় উপস্থিত হবেন, তার আগমুহূর্তে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে। চক্রান্ত করার কোনো সুযোগ আমরা তাদের দেব না।

বামজোটের নেতাকর্মীদের দাবি, হামলায় বামজোটের ২০ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে আটজন গুরুতর আহত হন। আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, নিঝুম নাহার, ছাত্র ইউনিয়নের বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক মেঘ মল্লার বোস, শাহীনুর আক্তার সুমি, জয় মামুন। এ ছাড়া হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হন।

হামলার পর প্রগতিশীল ছাত্র জোটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আমরা এ দেশের ছাত্র-জনতা সর্বোচ্চ শক্তি দিয়ে নরেন্দ্র মোদিকে প্রতিহত করব। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। সে আতঙ্ক এখনও বিরাজ করছে।’ এ ঘটনার বিচার হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ছাত্রলীগের অবস্থান : আজ সকাল থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে তারা ৫০ জনেরও বেশি নেতাকর্মী দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। সকালে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচির কুশপুত্তলিকা নিয়ে যান তারা। ছাত্রলীগের উপসাহিত্য সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কুশপুত্তলিকা নিয়ে চলে যান।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুত্তলিকা তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সব অপকর্মের সমর্থন দিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

০৮ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
১৬ মার্চ ২০২৬
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
  2. সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার; ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
  3. বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ
  4. নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
  5. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  6. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x