Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২০:১৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১৯, ২২ নভেম্বর ২০২০
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২০:১৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১৯, ২২ নভেম্বর ২০২০
আরও খবর
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২০:১৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১৯, ২২ নভেম্বর ২০২০
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২০:১৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১৯, ২২ নভেম্বর ২০২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজ রোববার সকালে পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। ছবি : এনটিভি

বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। 

পতাকা উত্তোলন শেষে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। একইসঙ্গে প্রশাসন ভবনের পূর্ব পাশে দুটি গাছের চারা রোপণসহ ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৪২টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, নানা বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’, ‘মুক্তির আহ্বান’ ও ‘শ্বাশত মুজিব’ ম্যুরাল, শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ, ‘মুক্তবাংলা’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এসব স্থাপনা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও একুশে কর্নার আমাদের ইতিহাস-ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে।

উপাচার্য আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শ্রীবৃদ্ধিতে যাঁরা অবদান রেখেছেন তিনি তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সবার সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। এরপর তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪২তম জন্মদিনের কেক কাটেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ,  ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, অফিস প্রধানগণ এবং বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় অনলাইন আলোচনাসভা (ওয়েবিনার)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাস বর্ণিল পতাকায় এবং ভবনগুলো আলোকসজ্জিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
  2. ​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
  3. ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  4. বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
  5. ২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  6. আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x