ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল বনাম মরক্কোর ফুটবল ম্যাচ দেখার জন্য জড়ো হচ্ছেন ফুটবল প্রেমী শিক্ষার্থীরা। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) ব্রাজিল ও মরক্কোর মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচটি যৌথভাবে বড় পর্দায় দেখার জন্য জড়ো হচ্ছেন ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা। দুই পরাশক্তির এই ম্যাচটিকে কেন্দ্র করে খেলা শুরু হওয়ার আগেই প্রিয় দলের পক্ষে স্লোগান ও উল্লাসে মুখর হয়ে উঠেছে পুরো টিএসসি এলাকা।
শিক্ষার্থীদের জন্য টিএসসি চত্বরে ম্যাচটি বড় পর্দায় সরাসরি দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা জানান, টিএসসিতে সবার সঙ্গে বসে খেলা দেখার আনন্দ ও উন্মাদনা সবসময়ই আলাদা। বিশেষ করে ব্রাজিল ও মরক্কোর খেলাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বড় পর্দার সামনে ইতোমধ্যে বহু দর্শক স্থান করে নিয়েছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসিতে ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের এই ভিড় আরও বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক