Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১১, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১১, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
ইরানসহ তিন দেশের ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল এক্স
এবার এশিয়া-ইউরোপের ডাটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের
৯ অক্টোবর থেকে জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা
জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬ শুরু
পিবিআই-ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

সবকিছু বিক্রি করে প্রেমিকার সঙ্গে দেখা করতে ১৯০০ কিমি ভ্রমণ, অতঃপর...

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১১, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১১, ১৮ অক্টোবর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া পছন্দের নারীকে বিয়ে করে সংসার বাঁধার আশায় নিজের সমস্ত সহায়-সম্বল বিক্রি করে এক হাজার ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে চরম বাস্তবতার মুখোমুখি হয়েছেন এক ব্রাজিলিয়ান ব্যক্তি। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম এদিমার মার্তিন্স। তিনি ব্রাজিলের মারানহাও রাজ্যের অধিবাসী এবং পেশায় একজন রাজমিস্ত্রি। ২০২০ সালে সামাজিক মাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ নামে এক নারীর অ্যাকাউন্ট তার নজর কাড়ে। গ্রামীণ জীবনের চমৎকার ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পাওয়া ওই অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা ছিল তিন লক্ষাধিক। সেখানে স্বাবলম্বী সেই নারী তার সঙ্গে বসবাস ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে পুরুষদের আহ্বান জানাতেন।

মায়ের মৃত্যুর পর একাকিত্বে ভোগা মার্তিন্স মনে করেছিলেন, এই নারীই তার জীবন বদলে দিতে পারেন। সেই বিশ্বাস থেকে গত ৯ অক্টোবর নিজের জমিজমা ও যাবতীয় জিনিসপত্র বিক্রি করে প্রায় এক হাজার ৯৩১ কিলোমিটার দূরের শহর বেলো হরিজোন্তের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাস ভ্রমণের দীর্ঘ যাত্রা শেষে ১১ অক্টোবর তিনি কাঙ্ক্ষিত শহরে পৌঁছান।

তবে শহরে পৌঁছে ওই নারীর ছবি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও তার কোনো সন্ধান পাননি মার্তিন্স। দীর্ঘ পথ অতিক্রমের পর তিনি জানতে পারেন, যার জন্য তিনি নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, বাস্তবে সেই নারীর কোনো অস্তিত্বই নেই। স্থানীয় একটি রেডিও স্টেশনের সহায়তায় তিনি জানতে পারেন, ওই অ্যাকাউন্টের নারীটি সম্পূর্ণ ‘এআই প্রযুক্তি’ দিয়ে তৈরি একটি কৃত্রিম রূপ মাত্র।

এই জালিয়াতির বিষয়টি চাউর হওয়ার পর অ্যাকাউন্টটির পেছনে থাকা কারিগর এক বার্তায় জানান, পেজের এনগেজমেন্ট ও প্রচারণার উদ্দেশ্যে এআই চরিত্রটি তৈরি করা হয়েছিল। তারা কখনো মার্তিন্সের সঙ্গে সরাসরি কথা বলেননি।

ভ্রমণে সব টাকা শেষ হয়ে যাওয়ায় নিঃস্ব মার্তিন্সকে পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের সমাজসেবীরা খাবার, আশ্রয় ও বাড়ি ফেরার বাস টিকিটের ব্যবস্থা করে দেন।

হতাশা প্রকাশ করে মার্তিন্স জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে গভীরভাবে ভেঙে পড়েছেন।

উল্লেখ্য, গত ছয় মাসের মধ্যে মার্তিন্স হলেন তৃতীয় ব্যক্তি, যিনি একই এআই চরিত্রের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে এই শহরে ছুটে এসেছিলেন।

ব্রাজিল কৃত্রিম বুদ্ধিমত্তা সামাজিক মাধ্যম প্রতারণা

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাজিল

০৪ অক্টোবর ২০২৬
ব্রাজিলে হাড্ডাহাড্ডি নির্বাচনি লড়াই, নজর রাখছেন ট্রাম্প
১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা
১৯ আগস্ট ২০২৬
ব্রাজিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের
  2. ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
  3. সৌদি আরবকে সহায়তায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
  4. ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
  5. ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন অঞ্চলে কারফিউর ঘোষণা
  6. মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x