Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৩

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
লেখক মুশতাক আহমদের কারাবন্দি অবস্থায় মৃত্যুর প্রতিবাদে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর কর্মীরা মশাল মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ছবি : স্টার মেইল

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমদের কারাবন্দি অবস্থায় মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। এ সময় মিছিলকারীদের লাঠিপেটা করে পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৫ জন আহত এবং তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের ১২ থেকে ১৪ জন আহত হয় বলেও জানিয়েছেন পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

আজ শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি করে বাম সংগঠনগুলোর এই জোট।

বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তাঁরা।

লেখক মুশতাক আহমদের কারাবন্দি অবস্থায় মৃত্যুর প্রতিবাদে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর কর্মীরা মশাল মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ছবি : স্টার মেইল

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল নিয়ে গেলে শাহবাগ এলাকায় পুলিশ ব্যারিকেড  দেয়। এটি অতিক্রমকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ সময় প্রগতিশীল জোটের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে মশাল নিক্ষেপ করে। এরপর পুলিশ ক্ষিপ্ত হয়ে ব্যাপক লাঠিপেটা এবং কয়েকজনকে আটক করে। এরপর আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়। এবং পুলিশ আমাদের তিনজন নেতাকর্মীকে আটক করেছে।’

এ বিষয়ে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘পুলিশ আত্মরক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। আমি নিজেসহ আমাদের ১২ থেকে ১৪ জন পুলিশ আহত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাদের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’

পুলিশি হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করে। তারা আগামীকাল শনিবার সকাল ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষা-ক্যাম্পাস

১৭ ফেব্রুয়ারি ২০২১
অবরোধ তুলে ববি শিক্ষার্থীদের আলটিমেটাম
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
  2. ​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
  3. ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  4. বজ্রপাতে সিনিয়রের মৃত্যুর শোক থেকে বজ্ররোধী বৃক্ষ রোপণের উদ্যোগ
  5. ২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  6. আগামী শিক্ষাবর্ষে ৩১ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x