Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
১৯:৫০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
১৯:৫০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২১
আরও খবর
বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার গঠন হতে যাচ্ছে : আলী রীয়াজ
জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
রাবি ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি, জালিয়াতির অভিযোগে আটক ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

রাবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কলা অনুষদের ১৩ শিক্ষার্থী

রাবি সংবাদদাতা
১৯:৫০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
১৯:৫০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ছবি : এনটিভি

২০১৯ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থী।

আজ রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় শিক্ষার্থীদের একটি করে পদক, ক্রেস্ট, সনদপত্র ও পাঁচ হাজার করে অর্থ দেওয়া হয়।

এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের এ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য গোলাম সাব্বির বলেন, ‘যেসব শিক্ষার্থী সততা এবং সময়ানুবর্তিতা নিয়ে চলাফেরা করবে তাঁরা অবশ্যই ভালো কিছু করবে। ভালো ফলাফল করেই কিন্তু তোমাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। এ অ্যাওয়ার্ড কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ। সফলতার এ যাত্রা এখানেই শেষ নয়, কর্ম জীবনে তোমাদের এ কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে।’

জানা যায়, কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বি.এ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন মোসা. লায়লাতুন নাহার (দর্শন বিভাগ), আহমেদ সাগর হোসেন (ইতিহাস বিভাগ), নূর আল নাফিস (ইংরেজি বিভাগ), মোছা. আফরিন বানু (বাংলা বিভাগ), আতকিয়া ফাহমিদা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আবু বকর সিদ্দিক (আরবি বিভাগ), শহীদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সমরেন্দ্র নাথ দাস (সঙ্গীত বিভাগ), রাহাত ইসলাম হৃদয়, তানভীন নাফিসা মীম (নাট্যকলা বিভাগ), মো. ইকবাল হোসেন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), অলিভা আক্তার (সংস্কৃত বিভাগ) ও রাবেয়া আক্তার (উর্দু বিভাগ)।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়

০৯ ফেব্রুয়ারি ২০২৬
রাবিতে অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী
  2. ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে
  3. জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
  4. রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
  5. বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
  6. এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন কাল থেকে শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x