Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
আরও খবর
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি
জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম

৪ লাখ টাকায় জাবিতে ভর্তিচুক্তি, শিক্ষার্থী আটক

জাবি সংবাদদাতা
২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:২০, ০১ ডিসেম্বর ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক মোস্তফা কামাল। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোস্তফা কামাল নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চার লাখ টাকার বিনিময়ে জাবির ‘এ’ ইউনিটে ভর্তির চুক্তি করেছে। তার মেরিট পজিশন আসে ৩০০তম। মেরিট পজিশন আসার পর পুরো টাকা তাকে পরিশোধ করা হয়েছে।  

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক শিক্ষার্থীর নাম মোস্তফা কামাল (১৯)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার।

মোস্তফা কামাল আরও জানান, মেহেদী নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে তার দুই বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৭৯ ও ২৪৯তম হয়। তাদের মাধ্যমেই মেহেদীর সঙ্গে মোস্তফার পরিচয় হয়। পরবর্তীতে মেহেদী চার লাখ টাকার বিনিময়ে মোস্তফাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার চুক্তি করে। মেরিট পজিশন আসার পর পুরো টাকা তাকে পরিশোধ করেছে বলেও জানিয়েছে মোস্তফা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষার্থীর নামের মামলা করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আমরা জালিয়াত চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে তাকে আটক করি। সে তার অপরাধ স্বীকার করেছেন। আমরা ডিন মহোদয়কে জানিয়ে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা করেছি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল বলেন, ‘মোস্তফা কামাল নামের একজনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আটক

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
২১ জুন ২০২৬
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার : তিতুমীর
  2. বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
  3. প্রশাসনের অনুমতি ছাড়াই কুবিতে আসছেন মুফতি ফয়জুল করীম
  4. একসঙ্গে জন্ম, একসঙ্গেই সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাই-বোন
  5. ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫
  6. বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x