ঢাবি উপাচার্য বললেন
কল্যাণের জন্য সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর পথে হাঁটতে হবে
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আখতারুজ্জামান বলেছেন, কল্যাণের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতাদের দেখানো গণতন্ত্রের পথে হাঁটতে হবে। জঙ্গিবাদ রুখে দিয়ে মানবতার পক্ষে কাজ করতে হবে।
শহীদ সোহরাওয়ার্দীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক আখতারুজ্জামান। আজ শুক্রবার সকালে ঢাবিতে শহীদ সোহরাওয়ার্দীর মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
আখতারুজ্জামান বলেন, কল্যাণের জন্য শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর মতো মহান নেতাদের দেখানো গণতন্ত্রের পথে হাঁটতে হবে জাতিকে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখে দিয়ে, মানবতার পক্ষে কাজ করতে হবে।
আলোচনা শেষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক