ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. রুহুল আমিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. রুহুল আমিন। আজ শনিবার ব্যবস্থাপনা বিভাগের অফিস কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নেন।
আগামী তিন বছরের জন্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক রুহুল আমিন।
দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সহকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ব্যবস্থাপনা বিভাগকে আন্তর্জাতিক মানের একটি বিভাগ গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন। অনুষ্ঠানের শেষে বিভাগের শিক্ষকরা সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. শরফরাজ নেওয়াজ, অধ্যাপক ড. সেলিনা নাসরিন, অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক মহব্বত আলম, ড. ধনঞ্জয় কুমার, সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান উপস্থিত ছিলেন।

ইবি সংবাদদাতা