ভর্তি জালিয়াতি, জবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন-সমাজকর্ম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান (আইডি নং-ই ১৫০৪০৩০৭০) এবং ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আকিব বিন বারী (আইডি নং-ই ১৩০৬০৬০২০)।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই বহিস্কারের তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এহেন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী বিধায় তাদের কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার লিখিত জবাব আগামী দশ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’
এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রক্সি দিয়ে ভর্তি হওয়ার অভিযোগে আরও চার শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জবি সংবাদদাতা