রাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব, সম্পাদক রফিক
মাহবুব আলমকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৬-১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসানেরর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য আসলাম-উদ-দৌলা ও সদ্যবিদায়ী সভাপতি এম এ সাঈদ শুভ।
১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি-১ হাসান আদিব, সহসভাপতি-২ মোস্তাফিজ মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মানিক, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মুস্তাফিজ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তালহা তারেক, ক্রীড়া সম্পাদক সাঈদ হাসান রাজ, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাশেদ রিন্টু, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ, কার্যকরী পরিষদ সদস্য-১ আসাদুজ্জামান রিফাত, কার্যকরী পরিষদ সদস্য-২ সিরাজুস সালেকিন।
এ ছাড়া এবারের এই কমিটিতে সম্মানিত সদস্য হয়েছেন রোকন রাকিব। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ সাঈদ শুভ ও সুজন নাজির।
এদিকে, নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি প্রেস ক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

রাবি সংবাদদাতা